লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় ‘আলহামদুলিল্লাহ’ কসমেটিক্সের উদ্বোধন সম্পন্ন
সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় আশুরা হাসপাতালের সামনে নতুন নতুন ব্রান্ডের ব্যাগ ও কসমেটিক্স পণ্য সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের। শুক্রবার (২২ ডিসেম্বর ) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ কসমেটিক্সে আসা ক্রেতারা বলেন, এইখানে আমরা সুলভ মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রি পাচ্ছি। ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে অত্যাধুনিক ডিজাইনের দেশি- বিদেশী সকল ধরনের কসমেটিক্স সামগ্রী পাওয়া যায়। দোকানের মালিক মোঃ আকবর হোসেন কাজল বলেন, ক্রেতাদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে এইখানে কসমেটিক্স বিভিন্ন পণ্য সামগ্রী এনেছি।
