সারাদেশ

রায়পুরে নৌকার সমর্থনে আওয়ামী লীগের মিছিল

রায়পুরে নৌকার সমর্থনে আওয়ামী লীগের মিছিল

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাজার বাবুল পাঠান ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের নেতৃত্বে এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, প্যানেল মেয়র জাকির হোসেন নোমান ইউসুফ কাউন্সিলর, পীরজাদা আরমানসহ ছাত্রলীগ যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ মিছিলে নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
আরও পড়ুন
কাদিরপুরে নৌকার মাঝি এমপি কিরণের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কাদিরপুরে নৌকার মাঝি এমপি কিরণের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৬নং কাদিরপুর ইউনিয়নে গতকাল স্বাগতিক ৪নং ওয়ার্ড মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নৌকার মাঝি এমপি কিরনের সহধর্মিনী জেসমিন আক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসন থেকে নৌকার মাঝি বিশিষ্ট শিল্পপতি এমপি মামুনুর রশিদ (কিরণ)বক্তব্য রাখেন কাদিরপুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী জাবেদ উদ্দিন (সুজন) উপজেলা মহিলা আ. লীগ সাধারণ সম্পাদিকা নীলুফা চৌধুরী ( নীলু মেম্বার)ইউনিয়ন যুবলীগ সভাপতি হেদায়েতুল ইসলাম সবুজ,বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল ৪ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি নুরনবী ( দুলাল)জেলা মুক্তিযোদ্ধা:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসী ও ব্যবসায়ীর দুই  লাশ উদ্ধার, মেম্বার জেল হাজতে

রামগঞ্জে প্রবাসী ও ব্যবসায়ীর দুই  লাশ উদ্ধার, মেম্বার জেল হাজতে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুই ঘটনাস্থল প্রবাসী সুরুজ মোল্লা (৫৫) ও ব্যবসায়ী জসিম উদ্দিন (৫০) নামের দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ১৮ডিসেম্বর (সোমবার) রাত ৯টায় উপজেলার আশারকোটা গ্রামের পশ্চিম মোল্লা বাড়ীর সুরুজ মোল্লা ও রাত সাড়ে ১১টায় পৌরসভার সোনাপুর গ্রামের জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর ভাসমান লাশ রতনপুরস্থ ওয়াপদা খাল থেকে উদ্ধার করা হয়। সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা নামের এক সাবেক মেম্বারকে আটক করে পুলিশ। ২লাশ উদ্ধারের ঘটনায় এসআই কাউছাররুজ্জামান ও এসআই মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরুজ মোল্লার স্ত্রী রূপালী বেগম জানান, সোমবার বিকাল ৩টায় একই বাড়ীতে:
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ২৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ 

লক্ষ্মীপুরে ২৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে জেলার ৪টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃনমূল বিএনপি  ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সর্বমোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান (নৌকা), জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি),:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতীক পেয়েই প্রচারণায় নৌকার প্রার্থী আনোয়ার খান

রামগঞ্জে প্রতীক পেয়েই প্রচারণায় নৌকার প্রার্থী আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে সন্ধ্যায় রামগঞ্জ পৌর শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নৌকার স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। জনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নৌকা প্রতিকে ভোট চান তিনি। পরে খান টাওয়ারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আনোয়ার হোসেন খান। এসময় আনোয়ার খান বলেন, আগামী ৭ জানুয়ারি অবাদ, সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। নির্বাচনে সকলের অংশগ্রহণের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীকে লড়বেন জাসদ নেতা

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীকে লড়বেন জাসদ নেতা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নৌকা প্রতীকে দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (১৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।   আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর এক আবেদনে ১৪ দলীয় জোটভুক্ত প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নৌকা প্রতীক বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এর আগে দল থেকে কেন্দ্রীয় নেত্রী ফরিদুন্নাহার লাইলীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সম্প্রতি জোটের শরিক দলের বৈঠকে লাইলীকে পরিবর্তন করে মোশারফের নাম ঘোষণা করা হয়।   জানা যায়, মোশারফ হোসেন ৬০ এর দশকে অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ আসনে ঈগল পেলেন মামুন

লক্ষ্মীপুর-৪ আসনে ঈগল পেলেন মামুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এই নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঈগল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
ইবিতে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ইবিতে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অবস্থিত সংগঠনটির অফিস কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বাংলা ও ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বাংলা মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন মুশফিকুর রহমান শাওন এবং রানার্স আপ নির্বাচিত হন শান্ত শিশির ইসলাম। এদিকে ইংরেজি মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন নাজমুস সাকিব জিতু এবং রানার্স আপ নির্বাচিত হন ইয়াসিন আলী। উক্ত বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, শহীদ জিয়াউর রহমান:
আরও পড়ুন
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পৌষের প্রথম দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফে ৩০.৬ ডিগ্রি সে.। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ও কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.