লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীকে লড়বেন জাসদ নেতা

শেয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নৌকা প্রতীকে দিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (১৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর এক আবেদনে ১৪ দলীয় জোটভুক্ত প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নৌকা প্রতীক বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এর আগে দল থেকে কেন্দ্রীয় নেত্রী ফরিদুন্নাহার লাইলীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সম্প্রতি জোটের শরিক দলের বৈঠকে লাইলীকে পরিবর্তন করে মোশারফের নাম ঘোষণা করা হয়।

 

জানা যায়, মোশারফ হোসেন ৬০ এর দশকে অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধে রামগতি-হাতিয়া-ভোলাসহ দ্বীপাঞ্চলে মুজিব বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি ১৯৮৮ সালে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.