নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নবম ধাপে অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ই জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া এই তিনটি ইউনিয়নের নব-নির্বাচিত ৩জন চেয়ারম্যানগণকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শপথ বাক্য শেষে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন জানিয়ে এবং তাঁদের দায়িত্ব, প্রয়োজনীয় আইন বিধি ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোনরূপ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার:
