রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটে যুবককে কারাদন্ড

রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটে যুবককে কারাদন্ড

প্রদীপ কামার রায়: লক্ষ্মীপুরে রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনায় দুই বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলো আহাদ হোসেন(২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯)। তারা উভয়ে পৌর শহরের খেজুরতলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির দুইজন ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে আহাদ হোসেন এবং জাহিদুল ইসলাম সবুজ দুই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত ও শ্লীলতাহানি করে। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রীদের অভিবাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সেখানে তাৎক্ষনিক উপস্থি হন সহকারি কমিশনার ভুমি:
আরও পড়ুন
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন

প্রদীপ কুমার রায়ঃ ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আ ন ম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পৌরশহরের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রায়পুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, রায়পুর উপজেলা জমিয়তুল মোদারেসিন, উপজেলা:
আরও পড়ুন
শিক্ষক হত্যার প্রতিবাদে রামগঞ্জ মানববন্ধন

শিক্ষক হত্যার প্রতিবাদে রামগঞ্জ মানববন্ধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২জুলাই (শনিবার) সকালে রামগঞ্জ পৌরসভার সামনে বাইপাস সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিক উল্লা মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তছলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক পারুক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন ভূঁইয়া,সাংবাদিক আবু তাহের,নিচহরা আলিম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রথযাত্রা উৎসব পালিত

লক্ষ্মীপুরে রথযাত্রা উৎসব পালিত

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব জাঁকজমকের সাথে পালিত হয়েছে। শুক্রবার (১লা জুলাই) দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা-অর্চনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ। বিজাল সাড়ে ৩ টায় ইসকন মন্দির থেকে শুরু হয় রথ টানা। প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে রথযাত্রায়। শহরের চকবাজার থেকে ঝুমুর বাস স্টান্ড পর্যন্ত রথের শোভাযাত্রা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট­ান ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, ইসকন এর সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ ছাত্র ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দসহ সনাতনী সকল ভক্তবৃন্দ।v
আরও পড়ুন
মজু চৌধুরী ঘাট ইজারার দ্বন্দ্বে সংঘর্ষের আশংকা

মজু চৌধুরী ঘাট ইজারার দ্বন্দ্বে সংঘর্ষের আশংকা

লক্ষ্মীপুর মজু চৌধুরির হাট ফেরী ঘাট ইজারা নিয়ে দু- ইজারাদারের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে নৌ-বন্দর এলাকায় । যেকোনো সময় দুই ইজারাদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তবে আসন্ন ঈদুল আযহা কে কেন্দ্র করে যাত্রী সাধারণের ভোগান্তি ও সকল অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা জানায়, দুই দপ্তর থেকে ইজারা নিয়ে দু পক্ষ ইজারাঘাট এলাকায় পাল্টাপাল্টি অবস্থান করতে দেখা যায়। এদিকে দুই ইজারাদারের লোকজন প্রতিনিয়ত নৌ ঘাট এলাকায় মহড়া দিচ্ছে। যে কোনো সময় দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী ও স্থানীয় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপিত

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপিত

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে রথযাত্রা উপলক্ষে শহরের ইসকন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। বিকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী, ঢাকা রাধা রমন মন্দিরের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রক্ষ্মচারী, ব্রক্ষ্মচারী ইসকন মন্দিরের প্রধান:
আরও পড়ুন
রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান

রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা ও ডাকাতিয়া নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ ড্রেজার মেশিন জব্দ করেছে। রায়পুরে এতা কঠোর অভিযান এর আগে আর হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউএনও অঞ্জন দাশের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ও ডাকাতিয়া নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, মেঘনা ও ডাকাতিয়া নদীর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। রাত ১০টার সময় স্টিল ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে ২টি ড্রেজার জব্দ করা হয়। রায়পুর:
আরও পড়ুন
১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন

১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন

শীর্ষ সংবাদসহ ১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। জিও ২৩০নং বিজ্ঞপ্তিতে ৩টি অনলাইন নিউজ পোর্টাল ও জিও ২২৯ বিজ্ঞপ্তিতে ১৫টি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন দেয়া হয়। তালিকা নিচে দেওয়া হলো।
আরও পড়ুন
রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৯কোটি ২৬লক্ষ ৮৮হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। ৩০জুন বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌরসভা হল রুলে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী ওই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ৩৫কোটি ৩৩লক্ষ ৭৪হাজার ৩শত ৬১টাকা। সমাপনী স্থিতি ৩৯কোটি ৩১লক্ষ ৩৬হাজার ৩৯টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম,প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলাল,হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ,সামছুল ইসলাম সুমন, দেলোয়ার হোসেন, মোঃ মনির হোসেন রানা প্রমূখ। বাজেট:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র রুবেল ভাটের আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র রুবেল ভাটের আলোচনা সভা

প্রদীপ কুমার রায়: দেশবাসীকে স্বপ্নের পদ্মা সেতু উপহার দেয়ায় প্রধানন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২৭ জুন সোমবার দুপুরে পৌর কার্যালয় এ কর্মসূচি পালিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ, আমরাও পারি সেটা মাথা উঁচু করে প্রমাণ করার আনন্দ, আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ, উৎসবের যিনি কারিগর এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরও যিনি নিজস্ব অর্থায়নে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.