৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯ টায় ওই আগুনের সূত্রপাত হয়।

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, রাত ৯টার সময় প্রথমে খায়রুল ইসলামের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে মামুন ও রাসেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে শোক্ষোম হয়। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুনে চারটি গোডাউন পুরে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা যায়নি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.