রামগঞ্জে ২০ হাজার শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

রামগঞ্জে ২০ হাজার শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ১০টি ইউনিয়নে শীতার্থ জনসাধারনের মধ্যে ২০ হাজার কম্বল বিতরন উদ্বোধন করেছেন ২৭৪-লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান। আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন। এদিন ২০ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বিভিন্ন পয়েন্টে পৃথক আয়োজনে নিজেই উপস্থিত থেকে এসব কম্বল শীতার্ত অসহায় মানুষের কারো হাতে ও আবার কারো গায়ে জড়িয়ে দেন। এমপির হাতে নতুন কম্বল পেয়ে অনেকটাই খুশি দুঃস্থ পরিবারের মানুষগুলো। এ সময় অনেকেই দু'হাত তুলে এমপির জন্য দোয়া করেন। প্রতিবছরের ন্যায় এবারও ব্যক্তিগত অর্থে এসব কম্বল শীতার্ত:
আরও পড়ুন
ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। দেশের বৃহত্তম এই জামাতে জুমা আদায় করতে রাত থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। গতরাতে যারা আসতে পারেননি তারা সকাল থেকে আসতে থাকেন তুরাগ তীরে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ, দূর্ভোগ হাজারও মানুষের

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ, দূর্ভোগ হাজারও মানুষের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চলাচলের জন্য সরকারি বরাদ্ধকৃত রাস্তা দীর্ঘদিন থেকে দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুপুরে ভুক্তভোগীদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন মো. নেছার উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে পরে তহসিলদার পাঠিয়ে সীমানাপ্রচীর নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এসিল্যান্ড। অভিযুক্ত হাবিবুর রহমান একই গ্রামের আব্দুর রহমান কবিরাজ বাড়ির মৃত - মাকছুদুর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, খাগুড়িয়া গ্রামের আবদুর রহমান কবিরাজ বাড়িসংলগ্ন:
আরও পড়ুন
রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল সহশ্রাধিক হতদরিদ্ররা

রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল সহশ্রাধিক হতদরিদ্ররা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর আব্দুর রশিদ ফাউন্ডেশন (আরফা) এর উদ্যোগে হতদরিদ্র ও নিম্ন আয়ের প্রায় সহশ্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর প্রস্তাবিত কারিগরি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও আব্দুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি হেলাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সদস্য তছলিম হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা:
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্ন’র অত্যাধুনিক আউটলেট উদ্বোধন

রামগঞ্জে স্বপ্ন’র অত্যাধুনিক আউটলেট উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন রামগঞ্জে। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টায় রামগঞ্জ শহরের বাইপাস রোড নতুন কাঁচা বাজারের সামনে মদিনা টাওয়ারে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান শ্যামছুল ইসলাম সুমন, লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, মেহেদী হাসান শুভ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক:
আরও পড়ুন
কমলনগরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কমলনগরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে ইস্রাফিল নামে অটোরিকশা চালককের হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত ইস্রাফিল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। স্থানীয়রা জানান, চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি স্থানীয়দের চোখে পড়ে। খবর পেয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।:
আরও পড়ুন
রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার

রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ লক্ষীপুরে রায়পুরে যুবক হারুনুর রশিদ (৩২) হত্যা মামলায় বউ-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বশুর বাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগে বুধবার সকালে (১৮ জানুয়ারি) এ মামলা করেন নিহতের বোন জোৎন্সা আক্তার (২৮)। ওই মামলায় যুবকের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী (১৯), ভায়রা ভাই মোঃ জুয়েল (৩০) ও শাশুড়ি খুকি বেগমকে (৪৮) আসামী করা হয়েছে। এ ঘটনায় আটক থাকা বৈশাখী ও খুকী বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে লক্ষীপুর আদালতে পাঠায় রায়পুর থানার পুলিশ। নিহতের মায়ের অভিযোগ, শ্যালিকার মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা মুনছুর:
আরও পড়ুন
রায়পুরে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ , আটক-২

রায়পুরে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ , আটক-২

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে হারুনুর রশিদ হারুন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের মাইচ্ছাখালি ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন সদর উপজেলার চরুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই (মাংস ব্যবসায়ী)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের শাশুড়ি খুকি বেগম ও স্ত্রী বৈশাখী বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হারুনের শ্বশুর মনছুর আহমেদ ও ভায়রাভাই জুয়েল ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। হারুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা আবদুল মান্নান, মা কহিনুর বেগম, ভাই:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীকে কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্বামী হত্যা মামলায় স্ত্রীকে কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই আদালত অপর একটি হত্যা মামলায় পাঁচ জনকে খালাস দিয়েছে। আজ সোমবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ দুই মামলার রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান। দণ্ডিত আমেনা বেগম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের সহিদ হোসেনের স্ত্রী। আমেনাকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। খালাস প্রাপ্তরা - মানিক মোল্লা, আব্দুল করিম রিপন, বিল্লাল হোসেন, আবুল খায়ের ও মোহাম্মদ হোসেন।
আরও পড়ুন
রামগঞ্জে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, সম্পাদক ফারুক

রামগঞ্জে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, সম্পাদক ফারুক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি রবিউল জামান (অপু মাল) ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি। গতকাল (১৫ই জানুয়ারী রবিবার ) এ কমিটি আগামী এক বছরের জন্য ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন- মোঃ জীবন শেখ, সাধারণ সম্পাদক হলেন- ফারুক মাহামুদ,সহ সভাপতি হলেন- রুবায়েত হাসান আনম,ফাহাদ বেপারী, মোঃ রাজু পাটোয়ারী। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- আরাবি রাব্বি, মাজহারুল ইসলাম, আজিম সাগর। সাংগঠনিক সম্পাদক হলেন- ফুয়াদ বিন সামস্, মাজহারুল ইসলাম ফাহিম, রেহাব তপাদার কে নিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.