গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা  নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

অনিবন্ধিত পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার সচিব মো. মো. হুমায়ুন কবীর খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ‌‌'‘এ পর্যন্ত ১৬২টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেটি জেলা প্রশাসকদের জানানো হয়েছে। বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন।''’ '‘জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব:
আরও পড়ুন
সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে দায়েরকৃত অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই -বাছাই তদন্ত কমিটির আহবায়ক রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিটিতে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমানাধী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা কার্যালয়ে স্বরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত ২০২২ইং সালের ২৭ জুলাই বীর মুক্তিযোদ্ধা তোসাদ্দেক হোসেনের দায়েরকৃত সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক এ চিঠি প্রদান করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব:
আরও পড়ুন
১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। সেদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে চলবে ভোটগ্রহণ। ঘোষিত তফসিল অনুয়ায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার)। ওইদিন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্তার কক্ষে মনোনয়ন জমা দেওয়া যাবে। সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর এই অধিবেশনেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
আরও পড়ুন
কমলনগরে মাদরাসায় চুরি

কমলনগরে মাদরাসায় চুরি

মোখলেছুর রহমান ধনু, কমলনগর উপজেলার মাতব্বরনগর দারুসসুন্নাত আলিম মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। মাদরাসার ৬টি আলমারী ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে চোরচক্র । মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলনগর থানা পুলিশ । মাদ্রসার সুপার আলী হোসেন জানান, মাদ্রাসার নৈশ প্রহরী দায়িত্বে থাকা মোঃ হানিফ মাদ্রাসায় নিরাপত্তা ফাঁকি দিয়ে বাড়িয়ে থাকার সুযোগে সোমবার দিবাগত রাতে চোরচক্র জানালার গ্রিল কেটে মাদরাসার ৬টি আলমারি ও নগদ অর্থ হাতিয়ে নেয়। মঙ্গলবার ভোরে নৈশপ্রহরী তাকে মোবাইলে জানায় মাদরাসায় চুরি হয়েছে। এ ঘটনায় মাদরাসার ম্যনেজিং কমিটির সাথে জরুরি মিটিং করে নৈশপ্রহরীর বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। নৈশপ্রহরী:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান মাসুম বিএসসি। আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় পৌর ০৭ নং ওয়ার্ড অভিরামপুর চাঁদপুরীশাহ্ জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাছান মাছুম (বিএসসি) আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের:
আরও পড়ুন
সরকার সব সময়ই জনগণের জন্য আত্মনিবেদনে প্রস্তুত

সরকার সব সময়ই জনগণের জন্য আত্মনিবেদনে প্রস্তুত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই জনগণের জন্য আত্মনিবেদনে প্রস্তুত। ক্ষমতা কোনো ভোগের বা নিজের ভাগ্য পরিবর্তনের বিষয় নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্যকে সামনে রেখে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়াতেই আমরা সফলতাও পাচ্ছি। আনোয়ার খান এমপি বলেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন জেল-জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। বাংলাদেশ যেন সোনার বাংলা হতে না পারে এজন্য বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হয়নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা উপকূলের ৬ হাজার অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারণের বস্ত্র পেয়ে খুশি উপকূলের এসব বাসিন্দারা। রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট ও পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ কম্বল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বলগুলো বিতরণ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ নিজাম উদ্দিন, পাটোয়ারী হাট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিলন প্রমুখ।
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুরে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুরে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (২২ জানুয়ারি)। দুপুর ১২টার দিকে শেষ ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে কিভাবে আমল করবেন, তাদের কাজ কি এসব বিষয়ে তিনি হেদায়েতের বয়ান করছেন। হেদায়েতের বয়ান শেষেই:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিয়াজ হোসেন নামে একজন আরোহী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম ওই উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আঠিয়াতলী গ্রামের বেপারী বাড়ির বাবুল হোসেনের ছেলে। আহত রিয়াজ তার বন্ধু ছিল। জানা গেছে, আজিম তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বটতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মজুচৌধুরীর হাটগামী একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ এবং:
আরও পড়ুন
নরসিংদীতে কাঠ বাগান থেকে  অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে কাঠ বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি নির্জন কাঠ বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্ৰামের হারুন মিয়ার নির্জন কাঠ বাগান থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাগান মালিক হারুন মিয়া গাছের লতাপাতা কাটার জন্য বাগানে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান ঘটনাটি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.