ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

শেয়ার

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

দেশের বৃহত্তম এই জামাতে জুমা আদায় করতে রাত থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। গতরাতে যারা আসতে পারেননি তারা সকাল থেকে আসতে থাকেন তুরাগ তীরে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.