রামগঞ্জে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, সম্পাদক ফারুক

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি রবিউল জামান (অপু মাল) ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি।

গতকাল (১৫ই জানুয়ারী রবিবার ) এ কমিটি আগামী এক বছরের জন্য ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ১০নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেন- মোঃ জীবন শেখ, সাধারণ সম্পাদক হলেন- ফারুক মাহামুদ,সহ সভাপতি হলেন- রুবায়েত হাসান আনম,ফাহাদ বেপারী, মোঃ রাজু পাটোয়ারী। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- আরাবি রাব্বি, মাজহারুল ইসলাম, আজিম সাগর। সাংগঠনিক সম্পাদক হলেন- ফুয়াদ বিন সামস্, মাজহারুল ইসলাম ফাহিম, রেহাব তপাদার কে নিয়ে ১১(এগারো) সদস্য কমিটি করা হয়। ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

নবনির্বাচিত সভাপতি জীবন শেখ ও সাধারণ সম্পাদক ফারুক মাহামুদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আরো বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.