রামগঞ্জে বাদীর বসতঘরে হামলা, ভাংচুর আহত ০৬

রামগঞ্জে বাদীর বসতঘরে হামলা, ভাংচুর আহত ০৬

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করায় মামলার বাদীকে মারধর ও বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালীডাঙ্গা বরিশাইল্যা বাড়ির মৎস ব্যাবসায়ি সফিকুল ইসলাম (৫৫) এর বসতঘরে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাওয়ালীডাঙ্গা বরিশাইল্যা বাড়ির সফিকুল ইসলামের সাথে একই বাড়ির ইব্রাহিমের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সম্প্রতি কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী সফিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিনধ রাতে ইব্রাহিম ও তার ছেলে নাঈম এর নেতৃত্বে একই বাড়ির:
আরও পড়ুন
রামগতি অনলাইন গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রামগতি অনলাইন গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। রামগতি অনলাইন গ্রুপের আয়োজনে এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্য ইসমাইল রুবেল। ১৫ই জানুয়ারী রবিবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার কলাকোপা গ্রামের প্রায় ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট্য দানবীর ও প্রবাসী মোঃ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ, সাদিয়া-মহসিন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশ্রাফ উদ্দিন ফরাজী, রামগতি অনলাইন গ্রুপের এডমিন নাহিদ বিন নাসির, কমলনগর ফ্রেন্ডস ফোরাম গ্রুপের এডমিন নাদিম হোসেন স্বজন,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা

লক্ষ্মীপুরে প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা

লক্ষ্মীপুরে সদ্য প্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন তাদের সহকর্মীরা। আজ রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রয়াত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার, সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু ও সিনিয়র সাংবাদিক আব্দুল বাতেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় জেলার কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য ছাড়াও প্র‍য়াত তিন সাংবাদিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ২০২২ সালে মৃত্যুবরণ করা তিন সাংবাদিকসহ প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেছেন আরটিভির:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রলীগ ও কিশোরগ্যাংয়ের হামলায় দিনমুজুর হাসপাতালে

রামগঞ্জে ছাত্রলীগ ও কিশোরগ্যাংয়ের হামলায় দিনমুজুর হাসপাতালে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদার ২হাজার টাকা না দেওয়ায় করপাড়া ইউপির কথিত ছাত্রলীগনেতা সাব্বির আল-সাফার এবং কাজী মুরাদের নেতৃত্বে ও কিশোরগ্যাংয়ের গ্রুফ লিডার শাওন এবং শাকিল ১০/১৫ জনের একটি গ্রুপ সহেল নামের এক দিন মুজুরের উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয় সহেলের উপর হামলার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ওই কথিত ছাত্রলীগ কর্মী আল-সাফার নেতৃত্বে দ্বিতীয় দফায় সিএনজি থেকে নামিয়ে ওই দিনমুজুরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে ১৪ জানুয়ারী (শনিবার) রাত ৯টায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের চলার বাড়ি প্রকাশ (রঞ্জির বাড়ি) ও পরে নোয়া বাড়ির আলাউদ্দিন মেম্বারের চায়ের দোকানের সামনে। ছাত্রলীগ নেতা সাব্বির:
আরও পড়ুন
শীতবস্ত্র নিয়ে রাতে অসহায়দের বাড়িতে সাংবাদিক জয়

শীতবস্ত্র নিয়ে রাতে অসহায়দের বাড়িতে সাংবাদিক জয়

লক্ষ্মীপুরে রাতে খুঁজে খুঁজে অসহায় শীতার্ত মানুষের বাড়ি গিয়ে ও পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সাংবাদিক নজরুল ইসলাম জয়। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ, দক্ষিণ তেমুহনী, পৌরসভার বাঞ্ছানগর, ভবানীগঞ্জ, টুমচর এবং বেড়িবাঁধ সহ শহরের বিভিন্নস্থানে অসহায় মানুষের হাতে ও পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) পৌঁছিয়ে দিচ্ছেন তিনি। নজরুল ইসলাম জয়, বাংলাদেশ সরকার নিবন্ধিত 'শীর্ষ সংবাদ' অনলাইন পত্রিকার সম্পাদক।
আরও পড়ুন
রাজধানীতে সকাল থেকে তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীতে সকাল থেকে তীব্র যানজট, ভোগান্তি

দেশে মুসলমান ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ আয়োজন বিশ্ব ইজতেমায়কে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্ন ঘটেছে। যার বেশি প্রভাব পড়েছে ঢাকার উত্তরের দিকের সড়কে। তবে এর রেশ দেখা গেছে ঢাকার ভেতরেও। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, কাকরাইল এলাকায় দেখা গেছে তীব্র যানজট৷ দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়েছে এক জায়গায়। ফলে অফিসগামী মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
আরও পড়ুন
মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের কমলনগরে হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মাইন উদ্দিন মিশু। তিনি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা হাজির হাট বাজারে পল্লী নিউজ ডটকম এর অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী পরিবার পক্ষে মাইন উদ্দিন বলেন, তার বাবা ওয়ারিশ সূত্রে প্রায় ৩ একর জমির মালিক হন। তার জেঠ্যা নুরুল হক, চাচা মোহাম্মদ উল্যাহগংদের সাথে দীর্ঘ ১৫ বছর যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি গুলো জোর পূর্বক দখল নিতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। বিভিন্ন নামে বাদি করে গত:
আরও পড়ুন
কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ উপজেলায় ২০টি ইটভাটা রয়েছে তার মধ্যে ড্রাম চিমনি (বাংলা) প্রায় ৯টি। এসব ইটভাটায় জ¦ালানী হিসেবে ব্যবহার করছে কাঠ। এতে দুষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষিজমি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্র্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে উপজেলার চর কাদিরা, তোরাবগঞ্জ, চর লরেঞ্চসহ বিভিন্ন এলাকায় সরকারের নীতিমালা তোয়াক্কা না করে অনুমোদন ও পরিবেশ অধিফতরের ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা চলছে। সবগুলো ইটভাটায়:
আরও পড়ুন
নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইসমাইল (২৫) নামে এক যুবকের , পা,মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। সে পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে:
আরও পড়ুন
রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ডানপাশে, রামগঞ্জ সরকারি কলেজ গেইট সংলগ্ন জম জম টিভিএস মোটর সাইকলের শো-রুম ৯ জানুয়ারি সোমবার দুপুর ফিতা কাঁটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। টিভিএস মোটর সাইকেল কোম্পানীর হেড অব বিজনেস সামির মান্দাও গাদের, রামগঞ্জ উপজেলার টিভিএস শো-রুমের ডিলার মোঃ জাকির পাটওয়ারী, রামগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানের উপস্থিতিতে এই শো-রুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড, "টিভিএস অটো বাংলাদেশ" কর্তৃক অনুমোদিত 3S ডিলার জম জম টিভিএস। বাজারের সেরা, তেলে সাশ্রয়ী সবার পছন্দের এই টিভিএস কোম্পানির মোটর সাইকেল। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোঃ স্বপন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.