রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ডানপাশে, রামগঞ্জ সরকারি কলেজ গেইট সংলগ্ন জম জম টিভিএস মোটর সাইকলের শো-রুম ৯ জানুয়ারি সোমবার দুপুর ফিতা কাঁটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

টিভিএস মোটর সাইকেল কোম্পানীর হেড অব বিজনেস সামির মান্দাও গাদের, রামগঞ্জ উপজেলার টিভিএস শো-রুমের ডিলার মোঃ জাকির পাটওয়ারী, রামগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানের উপস্থিতিতে এই শো-রুমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড, “টিভিএস অটো বাংলাদেশ” কর্তৃক অনুমোদিত 3S ডিলার জম জম টিভিএস। বাজারের সেরা, তেলে সাশ্রয়ী সবার পছন্দের এই টিভিএস কোম্পানির মোটর সাইকেল।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোঃ স্বপন, মোঃ সেলিম, কোম্পানীর অন্যান্য কর্মকর্তাসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.