দিনব্যাপী সমাজ সেবামূলক কার্যক্রমে লক্ষ্মীপুর জেলা সমিতি
সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকার উদ্যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে লিফলেট বিতরণ ও ওষুধ দেওয়া হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) কার্যক্রমে জনসাধারণের কাছে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আনোয়ার হোসেনের কাছে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে বারটায় লক্ষ্মীপুর আবদুল গনি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজি ও ফোরকানিয়া মাদ্রাসায় আর্থিক সহযোগিতা এবং খাদ্য বিতরণে অংশ নেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হারুন আল মাদানী এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুর রহমান। বিকেল তিনটায় লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এভিডি স্কুলে শিক্ষা উপকরন, আর্থিক সহযোগিতা প্রদান এবং ফুডমিল বিতরণ করা হয়। প্রোগ্রাম গুলোতে উপস্থিত ছিলেন, ,লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি শামসুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক এ, কে,:
