নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যাব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে:
