লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও অনিক

লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও অনিক

লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রিয়াজুল ইসলাম অনিক ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি হয়। গত রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত র্যাঙ্ক পরিধান অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোঃ কামরুল ইসলাম , ০৬ ব্যাটালিয়নের ব্যাটা. কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোঃ হাবিবউল্লাহসহ মোঃ রিয়াজুল ইসলাম অনিককে সিইউও র্যাঙ্ক পরিয়ে দেন। অনিক ২০১৯ সালে বিএনসিসিতে যোগ দান করে। ২০২২-২০২৩ রেজিমেন্ট ক্যাম্প এবং ২০২৩-২০২৪ ব্যাটালিয়ন ক্যাম্পে অংশ গ্রহণ করে এবং শ্রেষ্ঠ ক্যাডেট হয়। তিনি বলেন,এটি আমার জীবনের অন্যতম একটি অধ্যায়।গত চারটি বছরে বিএনসিসি থেকে অনেক কিছু শিখেছি, এখন সময়:
আরও পড়ুন
রাজশাহীতে হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক

রাজশাহীতে হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এক আওয়ামী লীগ নেতার আবাসিক হোটেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে রাত ১১ টা থেকে দুই টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের­ শিক্ষার্থী। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো হোটেলের কক্ষ ভাড়া নিয়ে। হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক আবুল বাশার সুজনের মালিকানাধীন হোটেল। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি:
আরও পড়ুন
প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত এক মাষ্টারের প্ররিবার

প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত এক মাষ্টারের প্ররিবার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ সোনাপুর আটিয়া বাড়িতে সম্পত্তি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারকের খপ্পরে পড়েছে একই বাড়ির আবুল কাশেম মাস্টারের পরিবার। বায়না চুক্তির পর নির্ধারিত মূল্যের চেয়েও আবুল কাশেম মাস্টার থেকে বেশি বেশি টাকা নিয়ে প্রতারক মনির হোসেন আটিয়া সম্পত্তি রেজিস্ট্রেশান করে না দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সড়জমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। বায়না চুক্তির দলিল ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭সেপ্টেম্বর বায়না চুক্তি করা হয়। যাতে নির্ধারণ করা হয় প্রতি শতাংশ সম্পত্তির মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা । এই হিসাবে ১.১৩ শতাংশ সম্পত্তির মূল্য ৯ লাখ ৬০ হাজার ৫:
আরও পড়ুন
গনসংযোগকালে নৌকার প্রার্থী আনোয়ার খান

গনসংযোগকালে নৌকার প্রার্থী আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেছেন, ‘নৌকা মার্কা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। জামায়াত-বিএনপির নাশকতার অপরাজনীতিকে প্রতিহত করতে নৌকায় ভোট দিন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রামগঞ্জের নোয়াগাঁও বাজার, কাঞ্চনপুরের চৌধুরী বাজার, খলিফা বাড়ির দরজা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনোয়ার খান বলেন, জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস করে, রেললাইন উপরে মানুষ হত্যা করে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপরাজনীতি শুরু করেছে। তাই জামায়াত-বিএনপির:
আরও পড়ুন
চৌমুহনীতে মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর কে ফুলেল শুভেচ্ছা

চৌমুহনীতে মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর কে ফুলেল শুভেচ্ছা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কৃতি সন্তান , শিক্ষানুরাগী,বিশিষ্ট­ শিল্পপতি ও দানবীর লায়ন সৈয়দ মোস্তফা কামাল পাশা, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ,মেরিডিয়ান গ্রুপ ।বেঙ্গল ব্যাংক, চৌমুহনী শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান শাখা ব্যবস্থাপক মশিউর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তার আকস্মিক আগমনে বেঙ্গল ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আনন্দিত।
আরও পড়ুন
ভোলা-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ভোলা-৩ আসনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ৪জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেন। এর মধ্যে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের কাছে পরিচিত কিন্তু জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীদেরকে চিনে না এ আসনের ভোটারসহ সাধারণ মানুষ। এই যখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অবস্থান তখন আগামী ৭ জানুয়ারীর ভোটে তারা কতটুকু সুবিধা আদায় করতে পারবে সেটিই এখন বিবেচ্য বিষয়। তবে সাধারণ ভোটাররা মনে করে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আ’লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা) ও আ’লীগের সাবেক সংসদ সদস্য দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র:
আরও পড়ুন
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে হোসাইন আহমদ হেলাল সভাপতি (নতুন চাঁদ) ও সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ  বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী আবুল বাশার নির্বাচিতদের নাম ঘোষণা করেছেন। ৯১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটি নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা ও বার্তা টুয়েন্টিফোর), কোষাধ্যক্ষ ফিরোজ আলম হাওলাদার (আজকের প্রত্যাশা), প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা (বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল (মানবকণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙা (রামগঞ্জ দর্পণ), ক্রীড়া ও সমাজসেবা:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়ন বৈধ

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়ন বৈধ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে আবদুস সাত্তার পালোয়ানের কোন বাধা নেই। বুধবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন
ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার, সম্পাদক ড. মামুনুর

ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার, সম্পাদক ড. মামুনুর

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান। এসময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোট ৪০৮ জন ভোটারের মধ্যে ২৮২ জন শিক্ষক ভোট প্রদান করে এবং ৬ টি ভোট বাতিল হয়।:
আরও পড়ুন
নির্বাচনে বহিঃবিশ্বের নজর রয়েছে – লক্ষ্মীপুরে ইসি আনিছুর রহমান

নির্বাচনে বহিঃবিশ্বের নজর রয়েছে – লক্ষ্মীপুরে ইসি আনিছুর রহমান

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন,এই নির্বাচনে বহি:বিশ্বের নজর রয়েছে। দেশকে স্যাংশনের দিকে নেওয়া যাবে না।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির সম্পর্ক। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কঠোরতার চরম পর্যায়ে যাবে। প্রয়োজনে প্রার্থিতা বাতিল ও ভোট বন্ধ করে ওই স্থানে উপনির্বাচন দেওয়া হবে।যতবার প্রয়োজন ততবার নির্বাচন করব, ভোট সুষ্ঠু হতে হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে চাই। কাউকে খুশি বা অখুশি করতে নির্বাচন করতে চাই না।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.