আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

তীব্র আবাসন সংকটে স্বাস্থ্য, ও নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলে সীট সংখ্যা ২ হাজার ৪’শ ৮২ টি। অর্থাৎ আবাসনের সুবিধা পান মাত্র ৩৩ শতাংশ ছাত্রছাত্রী। মানবেতর এ জীবন থেকে অতিসত্বর নিরসনের দাবী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য খান জাহান আলী হলে সীট সংখ্যা ৪ শত চারটি, খান বাহাদুর আহ্ছানউল্লা হলে ৩ শত ৮৪ টি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫ শত ৭৬ টি সীট আছে। আর ছাত্রীদের জন্য অপরাজিতা হলে ৫ শত ৭৬ টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে সীট সংখ্যা ৪ শত ৩২ টি।:
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

রায়পুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার উদ্যোগে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের টাকুয়াচর গ্রামের হতদরিদ্র হারুনের প্রতিবন্ধী মেয়ে ফাতেমাকে (১৭) একটি হুইলচেয়ার হুইল চেয়ার উপহার দেয়া হয়। রবিবার (২৪ ডিসেম্বর) টাকুয়ারচরের মেয়েটির বাড়ীতে গিয়ে হুইল চেয়ারটি তুলে দেয়া হয় অসহায় মেয়েটিকে। এসময় ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নূরে আলম জিকু, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মাজহারুল ইসলাম, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হা নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু, সামাজিক উদ্যোক্ত পরান বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় ‘আলহামদুলিল্লাহ’ কসমেটিক্সের উদ্বোধন সম্পন্ন

লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় ‘আলহামদুলিল্লাহ’ কসমেটিক্সের উদ্বোধন সম্পন্ন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় আশুরা হাসপাতালের সামনে নতুন নতুন ব্রান্ডের ব্যাগ ও কসমেটিক্স পণ্য সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের। শুক্রবার (২২ ডিসেম্বর ) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ কসমেটিক্সে আসা ক্রেতারা বলেন, এইখানে আমরা সুলভ মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রি পাচ্ছি। ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে অত্যাধুনিক ডিজাইনের দেশি- বিদেশী সকল ধরনের কসমেটিক্স সামগ্রী পাওয়া যায়। দোকানের মালিক মোঃ আকবর হোসেন কাজল বলেন, ক্রেতাদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে এইখানে কসমেটিক্স বিভিন্ন পণ্য সামগ্রী এনেছি।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের নির্বাচনী জনসভা

কোম্পানীগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের নির্বাচনী জনসভা

মোঃ বদিউজ্জামান, (তুহিন) প্রতিনিধিঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অসহযোগ, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবে না, ট্যাক্সস দিবে না। তাদের কথা শুনে ঘোড়াও হাঁসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবে না। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের ধারাবাহিকতা থাকে না। আবার ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান, দলে:
আরও পড়ুন
কাদিরপুরে নৌকাকে বিজয়ী করতে গণসংযোগে সুজন

কাদিরপুরে নৌকাকে বিজয়ী করতে গণসংযোগে সুজন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালীর প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে জন সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার ভোট চাচ্ছেন কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সুজন উপজেলা যুবলীগের সদস্য ইউছুফ সহ অন্যান্য নেতৃৃবৃন্দ।
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসন: প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতীক বরাদ্দ নিলেন সেলিনা ইসলাম

লক্ষ্মীপুর-২ আসন: প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতীক বরাদ্দ নিলেন সেলিনা ইসলাম

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদর একাংশ) আসনে সংসদ সদস্য পদে উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম এমপি। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দিয়েছেন। সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সদস্য (৩৪৯) ও তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে এই রায় দেন হাইকোর্ট। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে:
আরও পড়ুন
‘রকেট’ প্রতীক পেলেন লক্ষ্মীপুর-৪ আসনের  আবদুস সাত্তার পালোয়ান

‘রকেট’ প্রতীক পেলেন লক্ষ্মীপুর-৪ আসনের  আবদুস সাত্তার পালোয়ান

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পাবার পর রকেট প্রতীক পেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, নদীবাঁধ আন্দোলনের সংগঠক, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। শুক্রবার (২২ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এ প্রতীক বরাদ্দ দেন। এর আগে গেল মঙ্গলবার উচ্চ আদালতে রিট শুনানি শেষে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চের রায়ে প্রার্থীতা ফিরে পান তিনি। লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আমি আমার প্রিয় রামগতি-কমলনগরকে নদীভাঙন থেকে রক্ষার জন্য দীর্ঘ ১৩ বছর ধরে নদীবাঁধ নিয়ে আন্দোলন-সংগ্রাম করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ৩১'শ কোটি টাকার:
আরও পড়ুন
তজুমদ্দিনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

তজুমদ্দিনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা নতুন বাজার ৯নং ও ৬নং ওয়ার্ড মোহাম্মদ মিয়া পাটোয়ারী বাড়ি এবং চাঁদপুর ৪নংওয়ার্ড কাজী কান্দি আ'লীগ উঠান বৈঠকের আয়োজন করেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ২টি ওয়ার্ড এবং চাঁদপুর ইউনিয়নে ১টি ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,মহিউদ্দিন পোদ্দার,জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান,:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও অনিক

লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও অনিক

লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রিয়াজুল ইসলাম অনিক ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি হয়। গত রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত র্যাঙ্ক পরিধান অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোঃ কামরুল ইসলাম , ০৬ ব্যাটালিয়নের ব্যাটা. কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোঃ হাবিবউল্লাহসহ মোঃ রিয়াজুল ইসলাম অনিককে সিইউও র্যাঙ্ক পরিয়ে দেন। অনিক ২০১৯ সালে বিএনসিসিতে যোগ দান করে। ২০২২-২০২৩ রেজিমেন্ট ক্যাম্প এবং ২০২৩-২০২৪ ব্যাটালিয়ন ক্যাম্পে অংশ গ্রহণ করে এবং শ্রেষ্ঠ ক্যাডেট হয়। তিনি বলেন,এটি আমার জীবনের অন্যতম একটি অধ্যায়।গত চারটি বছরে বিএনসিসি থেকে অনেক কিছু শিখেছি, এখন সময়:
আরও পড়ুন
রাজশাহীতে হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক

রাজশাহীতে হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এক আওয়ামী লীগ নেতার আবাসিক হোটেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে রাত ১১ টা থেকে দুই টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের­ শিক্ষার্থী। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো হোটেলের কক্ষ ভাড়া নিয়ে। হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক আবুল বাশার সুজনের মালিকানাধীন হোটেল। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.