রামগঞ্জে দুই সন্তানের মায়ের রহস্যজনক লাশ উদ্ধার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ডে গাছের উপরে ডালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় বিপাশা দাস (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে রামগঞ্জ পৌর সোনাপুর এলাকার কেরামত আলী পাটওয়ারী বাড়ির উত্তর পাড়া মফিজ পাটোয়ারীর বসতঘরের পাশে আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টার দিকে মফিজ পাটোয়ারীর স্ত্রী খুকি বেগম তার লাশ ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা পুলিশকে জানালে থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বিপাশা দাস সোনাপুর ওয়ার্ডের রবি রাস বাড়ির শিপন রবি:
