লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগ নেতা রিমনের উদ্যেগে ইফতার বিতরণ

লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগ নেতা রিমনের উদ্যেগে ইফতার বিতরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন ভুঁইয়ার অনুপ্রেরণায় পৌর ছাত্রলীগের পক্ষ হতে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুদ্দাছির হোসেন রিমন। শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজানে জেলা শহরের দক্ষিণ স্টেশন চত্বরে বিকেলে এই ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। এসময় রিমন বলেন, ছাত্রলীগের নেতা হিসেবে আমি সকল ছাত্র সহ সকল মানুষের পাশে সবসময় আছি এবং সেবা করার চেষ্টা করবো। এতে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:শাহাদাত হোসেন ভুঁইয়া, লক্ষীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা সুূদীপ্ত পাল ,লক্ষীপুর পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোররাতে সেহরি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা রাফসান

লক্ষ্মীপুরে ভোররাতে সেহরি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা রাফসান

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেন। এসময় তিনি ছিন্নমূল মানুষদের সাথে একসঙ্গে বসে সেহরি করেন। ২৯মার্চ শুক্রবার ভোররাতে শহরের চকবাজার,আজিম শাহ মার্কেট,উত্তর স্টেশন এলাকায় এ সেহরি বিতরণ করা হয়। সেহরির খাবার পাওয়া কিছু লোক জানায়,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য পরিমাণ ভাত আর ডাল দিয়ে সেহরি করে থাকি।আজকে তৃপ্তি নিয়ে সেহরি করতে পারবো। এসময় তারা তরুণ ছাত্রলীগ নেতা রাফসানের প্রশংসা করেন। জানা যায়,লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের কনিষ্ঠ সন্তান সামির ইয়াছার রাফসান ছোট বেলা থেকেই সমাজের হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান।এর আগে ও তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে:
আরও পড়ুন
কমলনগরে আল-আমিন ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

কমলনগরে আল-আমিন ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল আমিন ইসলামি ফাউন্ডেশন ও পাটওয়ারি পাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল ২৮মার্চ (বৃহস্পতিবার)বিকেল ৫টার সময় পাটওয়ারি পাড়া বশির উল্ল্যাহ হাওলাদার জামে মসজিদ মিলনায়তনে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১হাজার প্যাকেট ইফতার রোজাদার ও ছিন্নমূল হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন:রামগতি রাব্বানিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বশির উল্ল্যাহ হাওলাদার জামে মসজিদের খতিব,হযরত মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ জায়েদ হোসাইন ফারুকী,সাবেক অধ্যক্ষ হাজির হাট হামিদিয়া:
আরও পড়ুন
নারী অধিকার আদায়ে ওআইজ এর উঠান বৈঠক ও উপহার বিতরণ

নারী অধিকার আদায়ে ওআইজ এর উঠান বৈঠক ও উপহার বিতরণ

সোলাইমান ইসলাম নিশান :  লক্ষ্মীপুরে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন,স্বাস্থ্য, নারী অধিকার এবং নারীর সম- সাময়িক সমস্যা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টায় লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ড বাঞ্ছানগর মমতাজ পাটোয়ারী ব্রিক ফিল্ড এলাকায় উইমেন্স ইনিশিয়েটিভ ফর সেফটি এন্ড ইমপাওয়ারমেন্ট(ওআইজ) এর উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময়ে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের মাঝে স্যানেটারি ন্যাপকিন, আয়রন ট্যাবলেট, সাবান ও রমজান উপলক্ষে চাল,ডাল,আলু বিতরণ করা হয়। ওআইজ এর প্রতিষ্ঠাতা অহনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য সাবিকুর নাহার প্রেমা, পুষ্পিতা মজুমদার, তাকিয়া, তাহসিনা বিনতে আকবর। বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন,নারী উন্নয়ন, নারী অধিকার, নারী আইন,স্বাস্থ্য, নিরাপত্তা এবং নারীর:
আরও পড়ুন
রাজশাহীতে ভাইয়ের হাতে বোন খুন

রাজশাহীতে ভাইয়ের হাতে বোন খুন

রাজশাহী প্রতিবেদক:  রাজশাহীতে বোনকে পরিকল্পিতভাবে বেড়াতে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার সৎভাইয়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, ঘটনার সময় মেয়েটির সৎভাই ছাড়াও তাঁর স্ত্রী এবং এক বন্ধু ছিলেন। তাঁরাও এই খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত। এ ঘটনায় তিনজনকেই আটক করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সন্ধ্যা রানী (২০)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শীশা বাঁশপীর গ্রামের শ্রী হরিলালের মেয়ে সন্ধ্যা রানী। তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন- সন্ধ্যার সৎভাই ফুলবাবু রবিদাস ওরফে বাবু (২২), ফুলবাবুর স্ত্রী মিনতী রানী (২৫) এবং বন্ধু আদিল আহমেদ পলক (১৯)। পলকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালপুকুর গ্রামে। ফুলবাবু তাঁর স্ত্রী মিনতী ও সৎবোন সন্ধ্যাকে নিয়ে রাজশাহীর কর্ণহার থানা:
আরও পড়ুন
কমলনগরে ভোক্তা অধিকার আইনে ফল ব্যবসায়ীর অর্থ দন্ড

কমলনগরে ভোক্তা অধিকার আইনে ফল ব্যবসায়ীর অর্থ দন্ড

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৭ মার্চ) যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পচা ফল বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ০১টি মামলায় মোট ৪,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন,অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
আরও পড়ুন
কমলনগের মাসে দুইবার একই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কমলনগের মাসে দুইবার একই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একমাসেই দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে তোরাবগঞ্জ ইউনিয়নের প্রবাসি বসির আহম্মদের বাড়িতে। জানা যায়, ২৬ মার্চ রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোফায়েল এর মেয়ের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এই দিন ডাকাতির ঘটনায় তেমন কোন বড় ধরনের ক্ষতির স্বীকার হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে ঘরে থাকা সকল আসবাবপত্র এলোমেলো ভাবে ফেলে রেখে যায় বলে জানান তারা। প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম জানান, ৬ মার্চ রাতে আমাদের বাড়িতে ডাকাতির হওয়ার পর আমি এবং মেয়ে ভয়ে বাড়িতে থাকিনা। সেই থেকে আমার বাবার বাড়িতে বসবাস করছি। মঙ্গলবার রাতে আবারও ডাকাত দল আমাদের বাড়িতে:
আরও পড়ুন
শিক্ষার্থীদের দাবিতে খুবির সকল শিক্ষার্থীরা পেলো প্রীতিভোজ

শিক্ষার্থীদের দাবিতে খুবির সকল শিক্ষার্থীরা পেলো প্রীতিভোজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র মাহে রমজান- ২০২৪” উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক - অনাবাসিক সকল শিক্ষার্থীদের জন্য ইফতার ও প্রীতিভোজের আয়োজন করা হয়। শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার ও প্রীতিভোজের আয়োজন করার ঘোষণা দিলে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দাবি জানায় যে আগামী ২৬ মার্চের আয়োজন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবস গুলোতে আয়োজিত সকল প্রীতিভোজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের এ দাবির সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আয়োজিত প্রীতিভোজ ও ইফতার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করে এবং ছুটির দিন হওয়া সত্ত্বেও অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের যাতায়তের জন্য পরিবহন সেবা চালু:
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

ইবি প্রতিনিধি: স্বাধীনতার ৫৪ বছরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, শোভাযাত্রা, শ্রদ্ধাজ্ঞলি নিবেদন, নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়া এসময় হল প্রভোস্টগণ নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন। পরে বেলুন:
আরও পড়ুন
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের বাজুয়ায় নির্বাচনী অফিস উদ্বোধন

উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের বাজুয়ায় নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ২৬ মার্চ মঙ্গলবার দিনব্যাপী দাকোপের সুতার খালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে ইফতারির পর বাজুয়া চঁড়াবাঁধ বাজারে এসে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে দাকোপ উপজেলার চেয়ারম্যান পদে নতুন প্রজম্মের যুবলীগ নেতা সাইফুল ইসলাম জেগে উঠেছেন ভোটের মাঠে। উপজেলার সবকয়টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ এলাকায় গণসংযোগ করে চলেছেন। দাকোপ উপজেলা জুড়ে লেগেছে উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী সাইফুল ইসলাম চায়ের দোকানে, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.