রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ই এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। সভায় যানজট ইভটিজিং, অপহরণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার, এলজিইডি প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুমন মুন্সি, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, সোনাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিছমত প্রমূখ।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘোড়া প্রতীকে মীর শাহ আলমের উঠান বৈঠক

লক্ষ্মীপুরে ঘোড়া প্রতীকে মীর শাহ আলমের উঠান বৈঠক

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে জড় -বৃষ্টি উপেক্ষা করে গনসংযোগ ও উঠান বৈঠক করছেন চেয়্যারম্যান প্রার্থী মীর শাহ আলম। তিনি বাড়ি বাড়ি গিয়ে করছেন প্রচার-প্রচারনা, পৌঁছে দিচ্ছেন উন্নয়নের বার্তা। বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে জড়-বৃষ্টি উপেক্ষা করে ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণ সংযোগ ও উঠান বৈঠক করেন। মীর শাহ আলম ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ১৩ বছর চেয়ারম্যান দায়িত্বে ছিলেন । বর্তমান নির্বাচনে তিনি ঘোড়া মার্কায় চেয়ারম্যান প্রার্থী। জানা যায়, ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নে তার জনপ্রিয়তা ব্যাপক। ভোটাররা এইবার ও তাকে ক্ষমতায় দেখতে চান। জানতে চাইলে মীর শাহ আলম বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি। আমি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আনারস প্রতীকে জনগণের দ্বার প্রান্তে সৈয়দ আবুল কাশেম

লক্ষ্মীপুরে আনারস প্রতীকে জনগণের দ্বার প্রান্তে সৈয়দ আবুল কাশেম

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে কর্মী-সমর্থক নিয়ে জনগণের দ্বার প্রান্তে যাচ্ছেন সৈয়দ আবুল কাশেম। বুধবার (১৭ এপ্রিল) বিরতিহীন সকাল থেকে ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘর-বাড়ি,দোকানপাট ঘুরে লিফলেট বিতরণ করেন ও এলাকার মানুষের মাঝে কুশল বিনিময় করে জনগণের দ্বারেদ্বারে গিয়ে আনারস মার্কায় ভোট দেওয়ার কথা বলেন তিনি। সৈয়দ আবুল কাশেম লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। তিনি নির্বাচনে লড়ছেন আনারস প্রতীক নিয়ে। জানা যায়, দক্ষিণ হামছাদি ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। নির্বাচন আগে থেকে বিভিন্ন দান -অনুদান করায় প্রশংসা পাচ্ছেন তিনি। এলাকায় রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে গেছেন তিনি।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার

লক্ষ্মীপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর  প্রতিনিধি: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধু জোসনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭জন আসামীকে গ্রেফতার করেছ র‌্যাব-১১। বুধবার ভোরররাতে লক্ষ্মীপুরে মেঘনা বাজার ও চট্রগামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১১। গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, রিপন হোসেন জাকির হোসেন, রিমন হোসেন রাকিব হোসেন মো. ইব্রাহিমসহ ৭জন অসামী। এর আগে মঙ্গলবার নিহত জোসনা বেগমের বাবা ইছমাইল হোসেন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৪জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, রমজান মাসে ভবানীগঞ্জের মেঘনা বাজার:
আরও পড়ুন
রায়পুরে মুুজিবনগর দিবসে আলোচনা সভা

রায়পুরে মুুজিবনগর দিবসে আলোচনা সভা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা শফি উল্যা, ডাক্তার মঞ্জুরুল আালম, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশসিনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর। অপর দিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস:
আরও পড়ুন
রামগঞ্জে সোনাপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী উদযাপন

রামগঞ্জে সোনাপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী উদযাপন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে সোনাপুর বাজার ব্যাবসায়ী কল্যান পরিষদের ঈদ পুনর্মিলনী -২০২৪ উদযাপন করা হয়েছে। ১৬ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ পৌর শহরের ওয়াবদা সড়কের পার্টি প্যালেসে এক জমকালো আয়োজনে সোনাপুর বাজার ব্যাবসায়ী কল্যান পরিষদের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সোনাপুর বাজার ব্যাবসায়ী কল্যান পরিষদের সভাপতি মাসুদ আঠিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র শীলের সঞ্চালনায় এসময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর বাজার ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন রাজু, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, রুপালী ব্যাংক রামগঞ্জ শাখার ব্যাবস্থাপক হালিম পাটওয়ারী, সাবেক পৌর কাউন্সিলর লেদু:
আরও পড়ুন
রামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

রামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের জুয়েল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন গুরুতর আহত রাসেল হোসেন (৪৫) ও আব্দুল হাইকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। দুজনের অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করে। এছাড়াও আহতরা হলেন সোহেল, জাহিদুল ইসলাম জুয়েল, মাহমুদা আক্তারসহ অন্তত ১০জন আহত হন। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সূত্রে জানা যায়, ভোলাকোট গ্রামে জুয়েলের মাছের প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। বর্তমানে, আদালতের আদেশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, বাড়িতে চলছে শোকের মাতম

লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, বাড়িতে চলছে শোকের মাতম

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৪ দিন পর আহত ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে ঢাকার পপুলার হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে তার বাড়িতে চলছে শোকের মাতম । এর আগে গত ১২ এপ্রিল (শুক্রবার) রাত ২ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড়ে অতর্কিত হামলায় সজিবসহ ৪ জন আহত হয়। অভিযোগ রয়েছে তাদেরকে গুলিও করা হয়েছে। সজীবের মৃত্যুর বিষয়টি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ নিশ্চিত করেছেন। সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ:
আরও পড়ুন
রায়পুরে নির্বাচনী জনসংযোগে ব্যস্ত হাছিনা আক্তার

রায়পুরে নির্বাচনী জনসংযোগে ব্যস্ত হাছিনা আক্তার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিন-রাত জনসংযোগ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যাওয়া হাছিনা আক্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোছা. হাছিনা আক্তার প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নিজের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার কেম্পেরহাট বাজারে জনসংযোগের সময় হাছিনা আক্তার বলেন, জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে একজন দক্ষ, প্রশিক্ষিত ও শিক্ষিত নারীর নেতৃত্বের কোনো বিকল্প নেই। নতুনদের হাতেই উন্নয়নের নিশান উড়ানো শোভা পায়। তাই নতুন মুখের মানুষ হিসেবে পুরো উপজেলার মানুষদের সেবা করার সুযোগ চাই। একজন জনপ্রতিনিধির:
আরও পড়ুন
অনিবন্ধিত ও অবৈধ অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ; তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনিবন্ধিত ও অবৈধ অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ; তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনিবন্ধিত ও অবৈধ অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, আপনাদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি—একটা ডিসিপ্লিন আনা দরকার।যেহেতু নিবন্ধনের একটা প্রক্রিয়া আছে, সেটাকে কার্যকর করা দরকার। মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়  আরও বক্তব্য রাখেন, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন, সহসভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.