কমলনগরে উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা

কমলনগরে উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা

মো.ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অনলাইনে ১৩ প্রার্থী মনোনয়ন দাখিলা করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি, সাবেক চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর তহসিলদারের ছেলে মো. আবদুর রহমান দিদার, মনোহর আলি কনটাক্টরের ছেলে মো. বাবুল মিয়া, সাবেক চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সদস্য সচিব আহসান উল্লাহ, সদ্য পদত্যাগকৃত চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা ভাইস:
আরও পড়ুন
নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের এক মেম্বার কে দিবালোকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২ টার দিকে আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে ২ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবৃদ্ধ হইয়া রুবেল মাটিতে লুটিয়ে পড়ে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে স্কুল শিক্ষককে পিলারে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে স্কুল শিক্ষককে পিলারে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বিদ্যুৎতের খুঁটির সাথে বেঁধে বর্বর নির্যাতন চালিয়েছে বখাটেরা। নির্যাতনের ঘটনায় রোববার সন্ধ্যায় পেচা সুমনসহ ৫জনের নাম উল্লেখ করে আরো ৮জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছেন নির্যিিতত স্কুল শিক্ষকের ভাই মাসুদুর রহমান। এর আগে নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে জেলাজুড়ে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আইয়ুব আলী পোলের গোড়া নামক এলাকায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিক্ষক আক্তার হোসেন বাবু সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন:
আরও পড়ুন
রায়পুরে পহেলা বৈশাখ উদযাপন

রায়পুরে পহেলা বৈশাখ উদযাপন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে দেশ, জাতির মঙ্গল কামনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, হাজী মাজেদা, রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, পিআইও আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা:
আরও পড়ুন
কমলনগর সায়েন্স ক্লাবের বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন

কমলনগর সায়েন্স ক্লাবের বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একমাত্র বিজ্ঞান ভিত্তিক সংগঠন কমলনগর সায়েন্স ক্লাবের "বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) উপজেলার উপকূল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস। ক্লাব সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় কমলনগরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি কমলনগর সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত "বিজ্ঞান ভাবনা" প্রতিযোগিতায় বিজয়ী ১০জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন সুচিত্র রঞ্জন দাস।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে (১৪ এপ্রিল) রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ শেষ হয়। এইসময় লার্ঠি খেলা ও পালকি প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ২ দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারতারেক বিন রশিদ, লক্ষ্মীপুর -৩ আসনের সংসদ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ,প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ,প্রতিবাদে বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা এম সজিবসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে মধ্যরাতে পাঁচপাড়া এলাকার যৈদের পুকুর পাড়ে মটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে দূর্বত্তরা। এতে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এম সজিব, সাঈফুল ইসলাম, জয় ও রাফি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত আহত হন। এ ঘটনায় স্থানীয় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী বাবলু ও তার বাহিনীর সদস্যদের দায়ী করে অবিলম্বে হামলা কারীদের গ্রেফতারের:
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে ঈদের জামাত শেষ হয় ৮টা ৪০ মিনিটে।     জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।   নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।     ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগ নেতা রাফসান

লক্ষ্মীপুরে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগ নেতা রাফসান

রিমন আহমেদ রাজু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন। ৯এপ্রিল(মঙ্গলবার)বিকাল ৪ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদীর পাড়ের ভাসমান শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি ঈদ বস্ত্র পাওয়া শিশুরা জানায়,এবার ঈদে তারা কোন জামাকাপড় কিনতে পারেনি।তারা নতুন জামাকাপড় পেয়ে খুবই খুশি। এই সময় ছাত্রলীগ নেতা রাফসান বলেন,আমি বরাবরই নিজের সামর্থ্যের মধ্যে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।ইনশাআল্লাহ্ আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম অনিক,লরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান সাগর,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ নেতা রাজন হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন
কমলনগরে বিথীকা বিনতে হুসাইনের পক্ষ থেকে ইফতার বিতরণ

কমলনগরে বিথীকা বিনতে হুসাইনের পক্ষ থেকে ইফতার বিতরণ

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুরের কমলনগরে দুস্ত অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। ০৮ এপ্রিল সোমবার বিকাল ৪ঘটিকার সময় সাবেক ছাত্রদল নেত্রী,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও অপর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাবা বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে এ ইফতার বিতরন করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং রামগতি-কমলনগরের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্নার মাগফিরাত কামনায় এ ইফতার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন:কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.