২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর
আবুধাবি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত জ্ঞানভিত্তিক শহর তৈরি করতে চলেছে। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘আইয়ন সেন্টিয়া’। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নাগরিক জীবনের সংজ্ঞাই বদলে দেবে এই প্রকল্প। শহরটির প্রতিটি ক্ষেত্রে এআই সমন্বয়ের মাধ্যমে বাসিন্দাদের জীবনধারা, কর্মপদ্ধতিসহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে। প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে। শুধু তাই নয়, পানি ও বৃক্ষরোপণ:
