উড়ন্ত বাইক উন্মোচন করল রিক্টর
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) মানে নতুন নতুন উদ্ভাবন আর চমকের সমারোহ। তবে কিছু ঘোষণা এতটাই চমকপ্রদ যে, বাস্তবতার সঙ্গে তার দূরত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনই এক ঘোষণা দিয়েছে ই-বাইক নির্মাতা কোম্পানি রিক্টর। কোম্পানিটি চলমান কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০২৫-তে ‘স্কাইরাইডার এক্স১’ নামের একটি উড়ন্ত মোপেড উন্মোচন করেছে। এই যানটি একই সঙ্গে মোপেড ও কোয়াডকপ্টারের কাজ করবে। অর্থাৎ এটি একই সঙ্গে বাইক ও উড়ন্ত যান হিসেবে কাজ করবে, যেন স্বপ্ন আর বাস্তবতার মিশ্রণ। উইকিপিডিয়ার তথ্যানুসারে, ‘পোস্ট-ট্রুথ’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৯২ সালে, যেখানে রাজনৈতিক কেলেঙ্কারির পরে সত্যের বিকৃতি বোঝানো হয়েছিল। তবে প্রযুক্তি মেলাগুলোয় তথ্যের যথার্থ প্রমাণের:
