নরসিংদীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও অপর ৩ জন আহতের ঘটনা ঘটেছে । শনিবার (৪ঠা জুন) দুপুর আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার রায়পুরার উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশে অরক্ষিত লেভেলক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে দু'টুকরো হয়ে ছিটকে গিয়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলোঃ- নেত্রকোনার পূর্বধলার কালিহর পাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত ( ২৫ ), দোলকর গ্রামের ইব্রাহিম খার ছেলে আনিছুর রহমান ( ২৪ ) ঘটনাস্থলে এই দুইজন ও হাসপাতালে নেয়ার পর মেঘশিমুল গ্রামের আবদুর রশীদ মিয়ার ছেলে শাহীন:
