নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২
জেলা প্রতিনিধি নরসিংদী । নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা- সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন, মাইক্রোবাসের চালক পাবনা জেলার বাসিন্দা আবুল কালাম আজাদ (৩২) ও রাজবাড়ি জেলার বাসিন্দা মো. ইউনুস (২৮)। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। রাত চারটায় বাসটি ঢাকা- সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা সিলেট গামী একটি পত্রিকা বাহী মাইক্রোবাসের:
