নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ জনকে খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ জনকে খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনার কয়েকঘন্টার মধ্যে নিহত রাহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার (২২শে মে) সকালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। সে প্রতিবেশিকে ফাসাতে এ কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে এই কারণে নাকি পিছনে আরোও কোন কিছু আছে তা ব্যপক জিজ্ঞাসাবাদে জানা যাবে।:
আরও পড়ুন
নরসিংদীতে নিজ ঘরে একই পরিবারের ৩ জন খুন

নরসিংদীতে নিজ ঘরে একই পরিবারের ৩ জন খুন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে এক নারী ও তাঁর দুই শিশু সন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। রোববার (২২শে মে) বেলা ১১টার দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। ঠিক কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। নিহত'রা হলেনঃ- বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫) এবং তাঁদের দুই সন্তান রাব্বি শেখ (১২) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম এলাকায় কাপড় সেলাইয়ের কাজ করতেন বা দর্জি হিসেবে পরিচিত। রাব্বি স্থানীয় একটি:
আরও পড়ুন
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯শে মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া দক্ষিণ পাড়া-তেলিয়া ঝাউয়াকান্দি খালের কালভার্টের পাশে শিম গাছের শুকনো লতাপাতার ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে আনুমানিক ৩২ থেকে ৩৬ বছর বয়সী এক নারীর মরদেহ ঝোপে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল সেলোয়ার-কামিজ ও গলায় ওড়না পেঁচানো। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত:
আরও পড়ুন
নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ই মে ) সন্ধ্যায় নরসিংদীর গ্র্যান্ড রেস্টুরেন্টে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদুল আলম চৌধুরী, ডি.জি.এম বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী জেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মনির হোসেন, এ.জি.এম জনতা ব্যাংক কর্পোরেট শাখা নরসিংদী। প্রধান বক্তা হিসাবে ব্যক্তব্য রাখেন জনাব মোঃ ছানা উল্লাহ, এ.জি.এম জনতা ব্যাংক এরিয়া অফিস নরসিংদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ খাইরুল বাশার জনতা ব্যাংক নরসিংদী শাখা । পবিত্র গীতা পাঠ করেন বিদ্যুৎ জনতা ব্যাংক নরসিংদী শাখা:
আরও পড়ুন
নেত্রকোণায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের মতবিনিময়

নেত্রকোণায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের মতবিনিময়

আব্দুর রহমান ঈশান, জেলা প্রতিনিধি, নেত্রকোণা: বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী। জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাবিবুর রহমান খান রতন, সদস্য মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাধারন সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি,নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান:
আরও পড়ুন
নরসিংদীর ঘোড়াশালে ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর ঘোড়াশালে ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে স্থানীয় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৩ই মে) দুপুরে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এতে ঘোড়াশাল বাজারের লক্ষী ভান্ডারের মালিক কৃষ্ণ ঘোষকে অবৈধভাবে ১২০০ শত লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মজদুকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশনা ও দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান।:
আরও পড়ুন
নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ই মে) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার সজল ভূইয়া ফিলিং স্টেশনের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে রেললাইনের পাশের ঝোপে মরদেহটি দেখতে পান ফিলিং স্টেশনের নৈশ প্রহরী আব্দুল ওয়াহাব মিয়া। পরে স্থানীয়রা রায়পুরা থানা ও রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু সীমানা জটিলতায় লাশ উদ্ধার হতে কিছুটা বিলম্বিত হয়। পরে দুপুর ১২:
আরও পড়ুন
নরসিংদীতে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের স্বীকার, গ্রেপ্তার ২

নরসিংদীতে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের স্বীকার, গ্রেপ্তার ২

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার পলাশ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার (৬ই মে) রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আসামীরা হলেন,গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া এবং উত্তর চন্দন গ্রামের মৃতঃ ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। পুলিশ সূত্রে জানাযায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মনোমালিন্য থাকার কারণে শুক্রবার (৬ই মে) বিকালে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য প্রতিবেশী ফারুখ মিয়া ও দেলোয়ার হোসেনকে সাথে নিয়ে কাজী অফিসে যায় এবং সেখানে স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ী:
আরও পড়ুন

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

মোঃ মোবারক হোসেন,  নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খন্দকার হিরন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। শুক্রবার (৬ই মে) রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৭ই মে) সকালের দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন শিবপুর থানা পুলিশ। নিহত খন্দকার হিরন (৫৫) নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের খন্দকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত রবিন ও হৃদয় দুইজনের বাড়ী শিবপুর উপজেলার নান্দিরগাঁও বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শিবপুর উপজেলার লাখপুর:
আরও পড়ুন
নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর মাঝির মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর মাঝির মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ । বুধবার (৪ঠা মে) দুপুরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিম রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর এলাকার আওলাদ হোসেন ছেলে। তিনি মেঘনায় নৌকার মাঝি ছিলেন। স্থানীয়রা জানায়, গত ১ মে রবিবার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। তখন তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তার নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন তিনি। তারপর থেকে সম্ভাব্য সকল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.