নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

শেয়ার

মোঃ মোবারক হোসেন,  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খন্দকার হিরন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শুক্রবার (৬ই মে) রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৭ই মে) সকালের দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন শিবপুর থানা পুলিশ। নিহত খন্দকার হিরন (৫৫) নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের খন্দকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত রবিন ও হৃদয় দুইজনের বাড়ী শিবপুর উপজেলার নান্দিরগাঁও বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বাজারের একটি ফার্মেসী থেকে ঔষধ বাড়ী ফিরছিলেন হিরন। হেটে বাজারের শেষ মাথায় আসার পথে শিমুলিয়াঘাটমুখী বেপরোয়া গতির মোটরসাইকেলটি হিরনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেল আরোহী দুইজন। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা।

শিবপুর থানার ডিউটি অফিসার (এ এস আই) মোঃ জিয়াউর রহমান পল্লী নিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.