রায়পুরে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত মার্কেট পুরুষদের দখলে!
প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত তিনটি মার্কেট ব্যবস্থাপনায় চলছে হ-য-ব-র-ল। কার তত্ত্বাধানে এগুলো চলছে কেউই নিশ্চিত করে জানেন না। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে দেখভাল করার কথা থাকলেও তারাও এটি নিশ্চিত নন। এ সুযোগে নারীদের মার্কেটগুলো পুরুষদের দখলে চলে গেছে। নারীদের তৈরি কুটির শিল্পের পণ্যসামগ্রী নারীদের দিয়েই বিপণন ও প্রদর্শন এবং তাদের স্ব-উদ্যোগী করার ল্েয সরকার মহিলা মার্কেট নির্মাণ করে। অথচ অব্যবস্থাপনার কারণে প্রকৃত উদ্দেশ্য ব্যহত হচ্ছে। আয় থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়ন পরিষদ। মার্কেটগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়মিত তদারকিতেই রক্ষা পেতে পারে এর মূল উদ্দেশ্যে। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের:
