লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে চলন্ত পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হেলাল উদ্দিন (৩৬) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে।

বুধবার (১৭ মে) রাত ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

এর আগে, রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ককের সর্দাগর রাস্তা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন রায়পুর উপজেলার চরমহনা ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) বাবুর হাট এলাকার আব্দুল কাদের ছেলে।

খবর নিয়ে জানা গেছে, একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে চালক হেলাল উদ্দিন সিটকে পড়ে মাটিতে। এতে চালক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। পুলিশ উদ্ধারে কাজ করছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.