রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগঞ্জ উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ।
১৭মে (মঙ্গলবার) বিকেলে নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে নিরাপদ সড়ক চাই রামগঞ্জ শাখার নেতৃবৃন্দ ওই সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রামগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা পৌর রতনপুর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদুল হাসান রাশেদ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই রামগঞ্জ শাখার সভাপতি মোঃ ইউনুছ বেলাল, সমিতির বাজার সেবা ফাউন্ডেশনের পরিচালক ও নিরাপদ সড়ক চাই রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ইউএনওর সাথে সড়কে শৃখলা ফিরিয়ে আনাসহ সকল পরিবহন চালক ও যাত্রীসাধারনের নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
