কমলনগরে জাল টাকা রাখার দায়ে ১৪ বছরের সাজা
কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে কমলনগরে সাড়ে ৫ হাজার অবৈধ জাল টাকা রাখার দায়ে মো. হুমায়ূন কবির (৫৩) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামী হুমায়ূন কবির লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের ভুট্টু মিস্ত্রি বাড়ির ছৈয়দ আহমেদের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৪ জুলাই রাত ১১ টার দিকে হুমায়ূন:
