Chhatra Dal and Chhatra League protest march in Ramganj human chain
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে (২৯শে মে) রবিবার সকালে ৭টায় পৌর শহরের সোনাপুর চৌরাস্তা,মৌলভী বাজার বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু,সেক্রেটারী রাকিবুল হাছান ও পৌর সেক্রেটারী হুমায়ুন কবির সাদ্দামের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে, এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে…
