আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

আবাসন সংকটে খুবি শিক্ষার্থীরা

তীব্র আবাসন সংকটে স্বাস্থ্য, ও নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর বিপরীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলে সীট সংখ্যা ২ হাজার ৪’শ ৮২ টি। অর্থাৎ আবাসনের সুবিধা পান মাত্র ৩৩ শতাংশ ছাত্রছাত্রী। মানবেতর এ জীবন থেকে অতিসত্বর নিরসনের দাবী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য খান জাহান আলী হলে সীট সংখ্যা ৪ শত চারটি, খান বাহাদুর আহ্ছানউল্লা হলে ৩ শত ৮৪ টি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫ শত ৭৬ টি সীট আছে। আর ছাত্রীদের জন্য অপরাজিতা হলে ৫ শত ৭৬ টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে সীট সংখ্যা ৪ শত ৩২ টি।:
আরও পড়ুন
ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার, সম্পাদক ড. মামুনুর

ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার, সম্পাদক ড. মামুনুর

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান। এসময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোট ৪০৮ জন ভোটারের মধ্যে ২৮২ জন শিক্ষক ভোট প্রদান করে এবং ৬ টি ভোট বাতিল হয়।:
আরও পড়ুন
ইবিতে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ইবিতে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে সেরা বিতার্কিক অনুসন্ধান প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অবস্থিত সংগঠনটির অফিস কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বাংলা ও ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বাংলা মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন মুশফিকুর রহমান শাওন এবং রানার্স আপ নির্বাচিত হন শান্ত শিশির ইসলাম। এদিকে ইংরেজি মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন নাজমুস সাকিব জিতু এবং রানার্স আপ নির্বাচিত হন ইয়াসিন আলী। উক্ত বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, শহীদ জিয়াউর রহমান:
আরও পড়ুন
ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এদিকে প্রত্যেকটি হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পরে সকাল সাড়ে ১০ টায়:
আরও পড়ুন
যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এদিকে প্রত্যেক হলে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলন শেষে সকাল সোয়া দশটায় প্রশাসন ভবন চত্বর:
আরও পড়ুন
ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান সভাপতি এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান (মুকুট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচ তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ২ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম। এসময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ৪৯৯ জন কর্মকর্তার মধ্যে ৪৮৮ জন কর্মকর্তা ভোট প্রদান করে এবং ৭ টি ভোট বাতিল হয়। এদিকে, নির্বাচনে সহ-সভাপতি:
আরও পড়ুন
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইবিতে যত আয়োজন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইবিতে যত আয়োজন

ইবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপনের লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে, আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাত ১২ টা এক মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল ও ‘শহিদ স্মৃতিসৌধ’র বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে:
আরও পড়ুন
লিটারারি এনসাক্লোপিডিয়া বুক অ্যাওয়ার্ড পেলেন খুবি অধ্যাপক সাবিহা হক

লিটারারি এনসাক্লোপিডিয়া বুক অ্যাওয়ার্ড পেলেন খুবি অধ্যাপক সাবিহা হক

লিটারারি এনসাক্লোপিডিয়া বুক অ্যাওয়ার্ড-২০২৩ এ ভূষিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সাবিহা হক। সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, মোট দুইটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথমটি সরাসরি ইংরেজি ভাষায় লিখিত সাহিত্যের জন্য এবং দ্বিতীয়টি ইংরেজি ছাড়া অন্যান্য সকল ভাষায় লিখিত সাহিত্যের উপর। দুই ক্যাটাগরিতেই এবছর যৌথভাবে ২ জন করে মোট ৪ জন এ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ড. সাবিহা হক তাঁর বই 'দ্য মুঘল অ্যাভিয়ারি: উইমেন'স রাইটিংস ইন প্রি-মডার্ণ ইন্ডিয়া' বইয়ের জন্য এ অ্যাওয়ার্ড পান। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ও প্রখ্যাত লেখক ড. সোনিয়া নিশাত আমিন। বইটি গতবছর দ্য:
আরও পড়ুন
খুবিতে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস

খুবিতে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: মাটি ও পানি জীবনের উৎস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার প্রোগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ পালিত হয়েছে। প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস। এ বছর এই বিশেষ দিনটি পালিত হচ্ছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‌্যালি এবং এরপর আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণারের সম্মেলন কক্ষে ‘মাটি ও পানি: জীবনের উৎস’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, এই:
আরও পড়ুন
ইবির আবাসিক হলে উচ্চস্বরে গান বন্ধে লিখিত অভিযোগ

ইবির আবাসিক হলে উচ্চস্বরে গান বন্ধে লিখিত অভিযোগ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজনা করা হচ্ছে। বিশেষ করে মধ্যরাতে হলের ছাদে এসব গান বাজনা করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন আবাসিক শিক্ষার্থীরা। এসব গান বাজনা বন্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ অভিযোগ দেন তারা। লিখিত অভিযোগ সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়। একাধিকবার নিষেধ করার পরেও বন্ধ হয় না এ গান। উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে হল বর্তৃপক্ষকে বার বার বলার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.