ইবি’র শাপলা ফোরামের ফলাফল প্রকাশ, জয়ী যারা

ইবি’র শাপলা ফোরামের ফলাফল প্রকাশ, জয়ী যারা

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩০ জন প্রার্থী। এতে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৪ জন শিক্ষক। তার মধ্যে ০৭ ভোট বাতিল বলে গন্য হয়েছে। এবং ২১৭ টি ভোট বৈধ হয়েছে। এতে সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি:
আরও পড়ুন
ইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

ইবি’র ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিল দেব রায় সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুনূর হাসান নাহিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শনিবার (০২ ডিসেম্বর) কমিটির সদ্য সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ফারহান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সানজিদা ফেরদৌসী লাবণ্য, আবু রায়হান রনি, আবু নাঈম রনি, মেঘনাথ বর্মণ, খোকন রেজা, আফতাব আহমেদ আলাব্বী, হৃদয় ইসলাম, হৃদয় চন্দ্র সিনহা, শফিকুল আজম ভূঁইয়া আকাশ, পুর্ণিমা রাণী,:
আরও পড়ুন
ইবিতে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ইবিতে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ইবি সংবাদদাতা: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। এর আগে, বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টীম সিএসই’ বনাম ‘টীম ব্লক ব্লাস্টার্স’ এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফাইনাল ম্যাচে টিম সিন্ডিকেটকে ৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় টিম আলিফ। প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৮৬ রান সংগ্রহ করে টিম আলিফ। ৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১০ ওভারে ৮২ রান তুলতে সক্ষম হয় টিম সিন্ডিকেট।:
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের বিদায়ী র‌্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের বিদায়ী র‌্যালি

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের এম এ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় অনুষদ ভবন থেকে র‌্যালিটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় এসে একই স্থানে মিলিত হয়। র‌্যালিটি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয়। জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২৮ তম ব্যাচ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ খেতাব নিয়ে বিদায় নিচ্ছেন। তাদের এবারের ব্যাচ থেকে মোট ৭০ জন শিক্ষাথী মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অঙ্গনে অবদান রেখেছেন তাদের এ ব্যাচ। এছাড়াও দেশের বাহিরে কৃতিত্বের সাথে অবদান ও রাখছেন। ক্যাম্পাস লাইফকে স্মরণীয় করে:
আরও পড়ুন
তালা লাগিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা 

তালা লাগিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা 

ইবি সংবাদদাতা: পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জানা যায়, বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস দু’মাস আগেই শেষ হয়েছে। ক্লাস শেষ হওয়ার দু’মাস পার হলেও এখন পর্যন্ত তাদের পরীক্ষার নোটিশ দেয়নি। এছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৭জন শিক্ষার্থী প্রথম বর্ষে নন ক্রেডিট কোর্সে উত্তীর্ণ হতে পারেনি। যাদের নন ক্রেডিট কোর্সের পরীক্ষা দ্বিতীয় বর্ষের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু অনুত্তীর্ণদের:
আরও পড়ুন
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ: শিক্ষা-কার্যক্রমের ৩৪ বছরে পদার্পণ 

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ: শিক্ষা-কার্যক্রমের ৩৪ বছরে পদার্পণ 

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি   মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বধ্যভূমি খুলনার গল্লামারিতে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় এর শিক্ষা কার্যক্রমের ৩৩ বছর পূর্ণ করেছে।১৯৯১ সালের এদিনে শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আপামর মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসংক্রান্ত সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। এরপর ১৯৮৯ সালের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। ১৯৯০ সালের জুলাই মাসে জাতীয় সংসদে ‘খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০’ পাস হয়, যা গেজেট আকারে প্রকাশ হয় ঐ বছর ৩১:
আরও পড়ুন
প্রথম ইবিয়ান হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিবেন মুসা 

প্রথম ইবিয়ান হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিবেন মুসা 

ইবি সংবাদদাতা: প্রথম বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুসা হাসেমী। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলা চ্যানেলের ১৮ তম আয়োজনে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেবেন তিনি। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ- বিদেশের ৩৬ জন সাঁতারু অংশ নেবেন। বাংলা চ্যানেল পাড়ি দিতে আগামী রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় ক্যাম্পাস থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হবেন মুসা। সেখানে ২৮ ও ২৯ তারিখ প্র‍্যাক্টিস সেশনে অংশ নেবেন তিনি। এদিকে, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ:
আরও পড়ুন
ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.:
আরও পড়ুন
বাগেরহাট রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

বাগেরহাট রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

এম এম টিপু সুলতান, খুলনা  প্রতিনিধি: বাগেরহাটের রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। নাজমুল আহসান রামপাল উপজেলার গিলাতলা গ্রামের গাজী আঃ হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম।
আরও পড়ুন
ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজন

ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজন

ইবি সংবাদদাতা: প্রতিষ্ঠার ৪৪ বছর পেরিয়ে ৪৫তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ৪৫তম বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ নভেম্বর) বেলা সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন করা হবে। এসময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব  হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.