বাগেরহাট রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

শেয়ার

এম এম টিপু সুলতান, খুলনা  প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নাজমুল আহসান রামপাল উপজেলার গিলাতলা গ্রামের গাজী আঃ হাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.