শীর্ষ নিউজ

ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে শিক্ষার্থীরা: আনোয়ার খান এমপি

ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে শিক্ষার্থীরা: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, আমরা মানবিক বাংলাদেশে বসবাস করছি। সে মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব। আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এ কথা উল্লেখ করে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই, শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (৪ মার্চ) শনিবার বিকেলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের:
আরও পড়ুন
নিহত বিএনপি নেতা নান্টুর পরিবারের পাশে  নাজমুল হাসান

নিহত বিএনপি নেতা নান্টুর পরিবারের পাশে নাজমুল হাসান

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক আজহারুল ইসলাম নান্টু দম্পত্তির দুর্ঘটনায় বেচেঁ যাওয়া একমাত্র কন্যা ফারিয়ার চিকিৎসার সহায়তা ও খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটিকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় মাতা-পিতাহারা মেয়েটির ফ্যাল ফ্যাল দৃস্টি আর ব্যকুলতা দেখে পিতৃস্নেহে পরম আদরে বুকে টেনে নেন বিএনপি এই নেতা। এসময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। রোটারিয়ান নাজমুল হাসান বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা বিএনপি নেতার সস্ত্রীক মৃত্যু পরিবার:
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন চলছে, শেষ সময় ২০ মার্চ

বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন চলছে, শেষ সময় ২০ মার্চ

বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: সৈনিক ট্রেডের নাম: ট্রেড-২ (বিশেষ পেশা) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর বিস্তারিত জানুন- আবেদন শুরু হয়েছে: ০১ মার্চ ২০২৩ আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৩
আরও পড়ুন
বিপিএমপিএ ও ক্লিনিক মালিক সমিতির যৌথ সিদ্ধান্তে ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত

বিপিএমপিএ ও ক্লিনিক মালিক সমিতির যৌথ সিদ্ধান্তে ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত

খুলনা প্রতিনিধি: আন্দোলনের শক্তি ও গতি সঞ্চারের প্রয়োজনে কেবল কর্মবিরতি ৭ দিন স্থগিত করা হল- আন্দোলনের অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকবে আত্মস্বীকৃত অপরাধী সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশের এএসআই নাইম ও তার স্ত্রী সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে হক নার্সিং হোমে অপারেশন থিয়েটারে প্রবেশ করে ডা আবদুল্লাহ-কে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রেক্ষিতে যে মামলা দায়ের করা হয়েছে - ১)উক্ত মামলায় পুলিশ পরিচয়ের আসামীকে বরখাস্ত করা , ২)তার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা ৩)গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা- -এর জন্য পুলিশ প্রশাসন খুলনা মেয়রের কাছে ৭ দিন সময় চেয়েছে ও অঙ্গীকার করেছে । চিকিৎসকদের কর্মবিরতির প্রতিবাদে খুলনা শিববাড়ির মোড়ে নাগরিক সমাজ মানববন্ধন করায় এবং প্রচার মাধ্যমে:
আরও পড়ুন
বঙ্গমাতা হলে উঠলেন ইবির সেই ছাত্রী; বহিস্কার অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী

বঙ্গমাতা হলে উঠলেন ইবির সেই ছাত্রী; বহিস্কার অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী হলে রাতভর নির্যাতনের স্বীকার ফুলপরীকে তিন দিনের মধ্যে তার পছন্দ মতো হলে উঠানোর জন্য হাইকোর্ট থেকে বিশ্বিবদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার (০৪ মার্চ) তিনি তার পছন্দ মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ওঠেন বলে জানা যায়। এবং অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত বুধবার (০১ মার্চ) ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে প্রত্যাহার, দোষীদের সময়িক বহিষ্কার, ফুলপরীর নিরাপত্তা প্রদান ও তিন দিনের মধ্যে তার পছন্দ মতো হলে সিট প্রদান করার কথা বলা হয়েছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামছুল আলমকে:
আরও পড়ুন
স্বেচ্ছাসেবকলীগকে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: আনোয়ার খান এমপি

স্বেচ্ছাসেবকলীগকে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রাজনীতি করতে হবে জনগণের জন্য। যেমন রাজনীতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে। নেতাকর্মীদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। এ দলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না। শনিবার (৪ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন এবং বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব:
আরও পড়ুন
সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

বলা হয়, পানির অপর নাম জীবন। আর এই কথাটিতেই বোঝা যায় যে, পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের ৭০ শতাংশই গঠিত হয় পানি দিয়ে। শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য। আমাদের সুস্থতার জন্য নিয়মিত অন্তত দুই লিটার পানি পান করা উচিত। এটি আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরকে হাইড্রেট রাখতে পানির গুরুত্ব অতুলনীয়। জেনে অবাক হবেন, পানির সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পান করলে। আসুন জেনে নিই সকালে খালি পেটে পানি পান করলে পাওয়া যাবে যে সাত স্বাস্থ্য উপকারিতা— ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা:
আরও পড়ুন
আগামীকাল কাতার যাচ্ছেন শেখ হাসিনা

আগামীকাল কাতার যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে আগামী ৪ মার্চ কাতার সফরে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন। এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে। করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নিয়ে এসেছে। এতে এলডিসি ও উন্নয়নশীল দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ওই দেশগুলির জন্য বড় ধরনের বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই বিষয়গুলি সম্মেলনে উত্থাপন করবে। এছাড়াও ২০২৬:
আরও পড়ুন
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

প্রথম ওয়ানডের দুঃসহ স্মৃতি ভুলে আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দিন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আজ শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের লড়াই মাঠে গড়াবে দুপুর ১২টায়। বাঁচা-মরার এই লড়াইয়ে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে ইংলিশদের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের পরিবর্তে একাদশে এসেছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও:
আরও পড়ুন
নামাজ পড়তে  এসে মুসল্লিরা দেখেন মসজিদে ঝুলছে ইমামের লাশ

নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখেন মসজিদে ঝুলছে ইমামের লাশ

এশার নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখেন মসজিদের ফ্যানের সঙ্গে ইমামের লাশ ঝুলছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ইসরাফিল হোসেন (৩৫) উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে। স্থানীয় মুসল্লিরা জানান, মাগরিবের নামাজ পড়ে তারা মসজিদ থেকে বাড়িতে চলে যান। পরে এশার নামাজ পড়তে মসজিদে এসে দেখেন ইমামের লাশ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.