নরসিংদীতে আবারও স্কুলের শ্রেণীকক্ষে ৩০ শিক্ষার্থী অসুস্থ
মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে রবিবার (৫ মার্চ) আবারও সেই শিক্ষা প্রতিষ্ঠানে ২ শিক্ষিকাসহ ৩০ শিক্ষার্থী শ্রেনীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাদের ৫ জনকে চিকিৎসার্থে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া স্কুলটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা এবং ঘটনার কারন উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আবার শ্রেনীকক্ষে একের পর এক ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর আগে স্কুলটিতে গত বৃহস্পতিবার একইভাবে শ্রেনীকক্ষে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে সেখানে আবারও একইভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ:
