শীর্ষ নিউজ

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আটক ২

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আটক ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী দোমাদী এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরির অভিযোগে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেলপুকুর বড় ধাদাশ গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে ভ্যানচালক জিয়ারুল ইসলাম ও পুঠিয়ার পলাশবাড়ী গ্রামের মৃত আজিয়ার মোল্লার ছেলে শ্রমিক আবু সেলিম। এ সময় পবিসের বানেশ্বর সাব জোনের লাইনম্যান আব্দুল লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর বিল থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরি করে পুঠিয়া বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার দিয়ে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময়:
আরও পড়ুন
নেত্রকোণার কলমাকান্দায় শুরু হচ্ছে ১৭৮তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা

নেত্রকোণার কলমাকান্দায় শুরু হচ্ছে ১৭৮তম ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: মঙ্গলবার (৭ মার্চ, ২০২৩) থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ি চেংগ্নী গ্রামে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু হচ্ছে। হাজং সম্প্রদায়ের দোলপূজা উপলক্ষ্যে প্রতি বছর এ মেলা বসে। স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদার আগামীকাল বিকেলে এ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার কথা রয়েছে। মেলায় বিভিন্ন এলাকার দোকানিরা হরেক রকমের জিনিস সাজিয়ে ক্ষুদ্র মাজারি ধরনের দোকান সাজিয়েছে। নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু কিশোর নারী পুরুষ প্রতি বছর এ মেলায় আসেন। তারা তাদের পছন্দের জিনিস পত্র কিনে বাড়ি ফিরে যান। ভারত সীমান্তঘেষা এ মেলায় ওপারের তরুণ তরুণীরা সীমানা পেরিয়ে ছুটে আসেন এবং সন্ধ্যার:
আরও পড়ুন
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত আজ মঙ্গলবার (৭ মার্চ)। এদিন দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের সান্নিধ্য ও ক্ষমা লাভের আশায় ইবাদত-বন্দেগি, জিকির, নফল ইবাদত ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করা হয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদেশে পবিত্র শবে বরাত পালন করবেন। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আজ রাতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদ মাদরাসায় শবে বরাতের গুরুত্ব ও ফযিলত:
আরও পড়ুন
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশ পরীক্ষায় পাশ করল বাংলাদেশ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশ পরীক্ষায় পাশ করল বাংলাদেশ

দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার মুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। টানা সাত সিরিজ জয়ে দেশের মাটিতে অপ্রতিরোধ্য টাইগারদের মাটিতে নামিয়ে আনে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে হেরে সাগরিকায় লজ্জার রেকর্ডের সামনে অবতীর্ণ হয় তামিম ইকবালের দল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে ব্যাটে এবং বলে হাতে জ্বলে উঠে সাকিব আল হাসান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নাম্বার ওয়ান অলরাউন্ডারের ব্যাটিংয়ে অনবদ্য ৭৫ রান ও বল হাতে ৪ উইকেটের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে ৫০ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উড়ন্ত সূচনা আনে ইংলিশ দুই ওপেনার। এ জুটি মিলে গড়েন ৫৪ রান। তবে ইংল্যান্ডের দলীয় ৫৪:
আরও পড়ুন
ইবির ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গেট-টুগেদার ১০ মার্চ

ইবির ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গেট-টুগেদার ১০ মার্চ

ফরহাদ খাদেম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংলিশ এলামনাই এসোসিয়েশনের গ্র্যান্ড গেট-টুগেদার ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ মার্চ) বেলা ১১ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সভাপতি ও এলামনাই এসোসিয়েশনের সদস্য অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন ইংলিশ এলামনানাই এসোসিয়েশনের সভাপতি ও এইচপি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লি. এর পরিচালক সৈয়দ মনোয়ার আজাদ, গেট-টুগেদার এবং এজিএম বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন (সানী) এবং সাব-কমিটির সদস্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী পরিচালক ও ইবি প্রেস ক্লাবের সাবেক সাধারণ:
আরও পড়ুন
রামগঞ্জে তিন কিলোমিটার খালে ৪০বছরেও হয়নি পুন:খনন

রামগঞ্জে তিন কিলোমিটার খালে ৪০বছরেও হয়নি পুন:খনন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ৪০ বছরেও সংস্কার হয়নি লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩ কিলোমিটারের দীর্ঘ একটি খাল। খালটি ‘শাহাব উদ্দিনের খাল’ নামে পরিচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে খালের বিভিন্ন স্থানে পাড় দখল হয়ে যাওয়ায়, এখন এটি নালায় পরিণত হয়েছে। এতে ব্যহত হচ্ছে ইরিগ্রেশন প্রকল্প, ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষিরা। বর্ষা মৌসুমে খালটি দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে বন্ধ থাকে আমন চাষাবাদ। এতে করে প্রায় ১২শ একর জমির কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ৬মার্চ সোমবার সকালে সড়জমিনে গেলে দেখা যায় খালটি দুখল দুষনের মাধ্যমে বর্তমানে নালায় পরিনত হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জয়পুরা। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ গ্রামে ইরি:
আরও পড়ুন
ওয়াইড ও নো বলে রিভিউ নেওয়ার সুযোগ

ওয়াইড ও নো বলে রিভিউ নেওয়ার সুযোগ

প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে আম্পায়ারের যেকোনো সিদ্ধান্তে রিভিউ নেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে ক্রিকেটারদের। এরই ধারাবাহিকতায় ‘ওয়াইড’ ও ‘নো বল’ বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ নিতে পারবেন খেলোয়াড়েরা। ইতিমধ্যে চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ওয়াইড ও নো বলে রিভিউ নেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়াও ছেলেদের আইপিএলের আসন্ন ১৪তম আসর থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে। এই প্রসঙ্গে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক বিবৃতিতে জানিয়েছে, ‘একজন ক্রিকেটার অন-ফিল্ড আম্পায়ারের ওয়াইড কিংবা নো বলের সিদ্ধান্তে রিভিউ করার জন্য আবেদন জানাতে পারবেন।’ তবে নতুন এই নিয়ম অনুযায়ী, ওয়াইড ও নো বলের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানানোর জন্য বাড়তি রিভিউ পাবে না দলগুলো। আগের মতোই:
আরও পড়ুন
বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ মার্চ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় জাফলং পর্যটন স্পটে। বানিয়াচং হইতে প্রেসক্লাবের উপদেষ্টা, সম্মানিত অতিথিবর্গ,সদস্য ও প্রেসক্লাব নেতৃবৃন্দ বনভোজনে অংশ গ্রহণ করেছেন। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন,মোশাররফ হোসেন,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,যুবলীগ নেতা জসিম উদ্দিন, সি ও ফয়জুর রহমান রুবেল, ইউপি সদস্য দেওয়ান নাসির উদ্দীন চৌধুরী,সিনিয়র সাংবাদিক আব্দুল হক মামুন, শাহিদুর রহমান,আকিকুর রহমান রুমন, আজমল হোসেন খান,তাপস হোম,আতাউর রহমান,জুয়েল রহমান, কাউছার হোসেন, আক্তার হোসেন আলহাদী,শেখ নূরুল ইসলাম, জহর:
আরও পড়ুন
নেত্রকোণায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধ-র্ষ-ণ

নেত্রকোণায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধ-র্ষ-ণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুন্ডলী গুচ্চ গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার বিরুদ্ধে রোববার নেত্রকোণা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুন্ডলী গুচ্চ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে একই গ্রামের মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত। গত শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। গ্রামের কতিপয় মাতাব্বার বিষয়টি মিমাংসার কথা বলে সময়ক্ষেপন ও ধামাচাপা:
আরও পড়ুন
আদালতে মামলা করায় রামগঞ্জে  কৃষকের ১০হাজার গাছ কেটে দিলেন তথ্য উদ্যোক্তা

আদালতে মামলা করায় রামগঞ্জে কৃষকের ১০হাজার গাছ কেটে দিলেন তথ্য উদ্যোক্তা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে থানায় মামলা করায় পূর্ব শত্রুতার জের ধরে জাহিদুল ইসলাম জুয়েল নামের এক কৃষকের প্রজেক্টের ১০হাজার গাছ কেটে সাবাড় দিয়েছেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা আরিফ হোসেন। ঘটনাটি ঘটেছে ৪মার্চ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্বপাশের কৃষি মাঠে। খবর পেয়ে ৫মার্চ সকালে রামগঞ্জ থানা পুলিশের এসআই অলি উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৃষ্ট ঘটনায় কৃষক জুয়েল বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রচুর পরিমান গাছ কাটার ঘটনায় স্থানীয় ওই এলাকার কৃষকদের মাছে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বড়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.