শীর্ষ নিউজ

চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন : চীনা রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন : চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন ও বাংলাদেশ ‘স্বাভাবিক সহযোগিতার’ অংশীদার যেখানে ঢাকা ও বেইজিংয়ের সম্পর্কের সম্ভাবনা ‘সীমাহীন’। গতকাল সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে নতুন দূতের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন।’ তিনি আরো বলেছেন, চীন ও বাংলাদেশ স্বাভাবিক সম্পর্কের অংশীদার কারণ, উভয়েই উন্নয়নশীল ও বিপুল জনসংখ্যার দেশ। নতুন রাষ্ট্রদূত বলেছেন, ‘আমাদের মধ্যে অমীমাংসিত বিরোধ কিংবা ঐতিহসিক কোন বোঝা নেই।’ ওয়েন বলেছেন, এছাড়া চীন ও বাংলাদেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে নিবিড়ভাবে সহযোগিতা ও সমন্বয় করবে যেন অনিশ্চিত ও অস্থির বিশে^ আরো স্থিতিশীলতা ও নিশ্চয়তা তৈরি করা যায়। তিনি বলেছেন, অর্থনীতি, বাণিজ্য ও বৃহৎ প্রকল্পসমূহের সহযোগিতা:
আরও পড়ুন
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৪ ও ডিমলায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক:
আরও পড়ুন
ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটে বলে সাকিবের অনবদ্য পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে ৫০ রানে জয় তুলে নেয় টাইগাররা। দারুণ এই জয়ের পর আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। ২১ ম্যাচে ১৩টি জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে চারে উঠে এসেছে টাইগাররা। আর এতেই কপাল পুড়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা বাবর আজমরা নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে। আর ১৮ ম্যাচে ১২টি জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে ওয়ার্নার-স্মিথরা। উল্লেখ্য, আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল:
আরও পড়ুন
ফেসবুক-ইনস্টাগ্রামের আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই

ফেসবুক-ইনস্টাগ্রামের আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই

ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা থেকে আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই হচ্ছে। এই সপ্তাহেই চাকরি হারাচ্ছেন মেটার বিপুল সংখ্যক কর্মী। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ ৭ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতবছরের নভেম্বরে সর্বপ্রথম মেটায় কর্মী ছাঁটাই শুরু হয়। তখন সব মিলিয়ে ১১ হাজার কর্মী চাকরি হারান। এই ঘটনার চার মাস পরে ফের কয়েক হাজার কর্মী কর্মহীন হচ্ছেন। নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পর মেটা জানিয়েছিল, নিজেদের আরও শক্ত অবস্থানে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, মেটা তাদের পরিধি কমানোয় কাজ করছে। এ উদ্দেশ্যে কর্মকর্তাদের ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব এবং যেসব দল ‘অপ্রয়োজনীয়’ সেসব দলকে ছেঁটে:
আরও পড়ুন
নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী থাকছে আলোচনা সভা, জেলা শিশু:
আরও পড়ুন
ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

ফরহাদ খাদেম, ইবি প্রতিনিধি : নানা আয়োজনে ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। বেলা ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ এসে শেষ হয়।:
আরও পড়ুন
মুক্তিপণ নিতে এসে তিন অপহরণকারী গ্রেপ্তার

মুক্তিপণ নিতে এসে তিন অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নিতে আসা তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার চিতলমারী থানার কুড়ালতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার কমিশনার গলি নবপল্লীর মৃত সাহেব আলীর ছেলে জাহিদ হাসান (৩৫) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর দুয়ারীপাড়ার মৃত নাসিরুদ্দীন মন্ডলের ছেলে মনোয়ার হোসেন (৬০)। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, রোববার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মাসুদ আলী নামের এক ব্যক্তি জমি-জমা সংক্রান্ত কাজে ঢাকায় যান। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২:
আরও পড়ুন
মাদরাসা অধিদপ্তরের ডিজি’র সাথে বিএমজিটিএ’র মতবিনিময়

মাদরাসা অধিদপ্তরের ডিজি’র সাথে বিএমজিটিএ’র মতবিনিময়

স্ট্রাফ রিপোর্টার: বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে মাদরাসা অধিদপ্তরের ডিজি মহোদয়কে সংবর্ধনা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার  (৬ ই মার্চ) বিকাল  মাদ্রাসা অধিদপ্তরের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনবাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট,শিক্ষা মন্ত্রনালয়ের সদস্য, জাতীয় শিক্ষক নেতা মো:হারন অর রশিদ। বিএমজিটিএ’র মহাসচিব মো: শান্ত ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদরাসা অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মো: আবু নঈম। এতে আলোচনা করেন  বিএমজিটিএ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে  ফখরুল ইসলাম, কেএম শামীম,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দোকান ও ঘর ছাই, বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দোকান ও ঘর ছাই, বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে মফিজ উল্যাহ (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে সদর উপজেলার আলিয়া মাদ্রাসার সামনে পৌরসভার বাঞ্চানগর এলাকায় শামছুল ইসলাম মিলনের দোকান-বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মফিজ পৌরসভার রাজিবপুর এলাকার আমিন উল্যার ছেলে। বাঞ্চানগর এলাকায় মেয়ের বাসায় থাকতেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বসতঘরের সামনের অংশে দোকান ছিল। রাতে দোকান বন্ধ করে সবাই ঘুমাতে যায়। ঘটনার সময় হঠাৎ করে আগুন জ্বলে উঠে। পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে সবাই ঘুম থেকে জেগে:
আরও পড়ুন
‘রাজিবপুর মডেল প্রেস ক্লাব’ এর  নতুন কমিটি গঠন

‘রাজিবপুর মডেল প্রেস ক্লাব’ এর নতুন কমিটি গঠন

কুড়িগ্রাম সংবাদদাতা: সমাজ ও মানবতার কল্যাণের লক্ষ্যে রাজিবপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন । আজ ৭ মার্চ রোজ মঙ্গলবার রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। দৈনিক আমার সময় রাজিবপুর উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম সোনা কে সভাপতি ও দৈনিক জবাবদিহি রাজিবপুর উপজেলা সংবাদদাতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ আল হাবিব, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির মামুন, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন হিরো, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ ফরাজী,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.