‘রাজিবপুর মডেল প্রেস ক্লাব’ এর নতুন কমিটি গঠন

শেয়ার

কুড়িগ্রাম সংবাদদাতা:

সমাজ ও মানবতার কল্যাণের লক্ষ্যে রাজিবপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন ।

আজ ৭ মার্চ রোজ মঙ্গলবার রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। দৈনিক আমার সময় রাজিবপুর উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম সোনা কে সভাপতি ও দৈনিক জবাবদিহি রাজিবপুর উপজেলা সংবাদদাতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ আল হাবিব, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির মামুন, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন হিরো, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ ফরাজী, কার্যকারী সদস্য মোঃ সাকিব মাহমুদ সজীব, কার্যকারী সদস্য মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ আল আমিন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.