ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

শেয়ার

ফরহাদ খাদেম, ইবি প্রতিনিধি :

নানা আয়োজনে ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

বেলা ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ এসে শেষ হয়। একই সময়ে স্ব-স্ব হলের প্রভোস্টের নেতৃত্বে হল থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে সেখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এর পর একে একে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হলসহ অন্যান্য প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্নার মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ড. আ স ম শোয়াইব আহমাদ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.