সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

শেয়ার

প্রথম ওয়ানডের দুঃসহ স্মৃতি ভুলে আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দিন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আজ শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের লড়াই মাঠে গড়াবে দুপুর ১২টায়।
বাঁচা-মরার এই লড়াইয়ে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে ইংলিশদের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ক্রিস ওকস ও জোফরা আর্চারের পরিবর্তে একাদশে এসেছেন স্যাম কুরান ও সাকিব মাহমুদ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কুরান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, মার্ক উড।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.