শীর্ষ নিউজ

রাজার ব্যাটে ঝড়, লাহোরের দুর্দান্ত জয়

রাজার ব্যাটে ঝড়, লাহোরের দুর্দান্ত জয়

গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে লাহোর কালান্দার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় কোয়েটা। লাহোর শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। ৫০ রান তুলতেই ৭ উইকেট হারায় লাহোর। তবে অষ্টম উইকেট জুটিতে সিকান্দার রাজা এবং রশিদ খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। রাজার ঝড়ো হাঁফ সেঞ্চুরিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১৭ রানে হারিয়েছে লাহোর। সাত নম্বরে ব্যাট করতে নামা সিকন্দর রাজা ও রশিদ খান অষ্টম উইকেট জুটিতে দু'জনে মিলে যোগ করেন ৬৯ রান। শেষে রশিদ ব্যক্তিগত ২১ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন। ২০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। তবে অপর প্রান্তে ঝড় তোলেন রাজা। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ:
আরও পড়ুন
অ্যান্ড্রয়েড  থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

অ্যান্ড্রয়েড থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো টেক্সট অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে নেওয়ার সুবিধা রয়েছে। যেসব ব্যবহারকারীর ‘অ্যান্ড্রয়েড ৫.০+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২.২২.৭.৭৪’ বা এর পরবর্তী সংস্করণ এবং ‘আইওএস ১৫.৫+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২২.১০.৭০’ অথবা পরবর্তী সংস্করণ ইনস্টল করা রয়েছে তাদের জন্য বার্তা সরানো সহজ। তবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে বার্তা সরানোর মতো সহজ নয় এটি। কারণ, ব্যবহারকারীর ‘পেমেন্ট মেসেজ’ এবং ‘কল হিস্ট্রি’ আগের ডিভাইসেই থেকে যাবে। এই সুবিধা চালু করতে ডিভাইস দু'টোকে একই ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে থাকতে হবে এবং অ্যাপলের ‘মুভ টু আইওএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে চলতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে। আইফোনে হোয়াটসঅ্যাপে ‘মুভ টু আইওএস’ অ্যাপটি:
আরও পড়ুন
ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে অপ্রতিরোধ্য টাইগারদের একমাত্র আক্ষেপ ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। সেই ইংলিশ বধের লক্ষ্যে বুধবার (১ মার্চ) মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ। তবে ইংলিশদের বিপক্ষে চেনা কন্ডিশনেও স্বল্প পুঁজিতে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে এক ডেভিড মালান কাল হয়ে দাঁড়ায় টাইগারদের কাছে। তার দুর্দান্ত শতরানের ইনিংসে ভর করে ৩ উইকেটে জয় পায় জস বাটলারের দল। প্রথম ওয়ানডের দুঃসহ সেই স্মৃতি ভুলে আজ তাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দিন। আজ শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। এর আগেও প্রথম ম্যাচ হেরে যাওয়ার:
আরও পড়ুন
প্রকৃত সমস্যা সমাধানে চীনকে কড়া বার্তা  জয়শঙ্করের

প্রকৃত সমস্যা সমাধানে চীনকে কড়া বার্তা জয়শঙ্করের

পূর্ব লাদাখে সীমান্তে সংঘাত শুরুর তিন বছর পার হতে চললেও সমস্যার সমাধান হয়নি। এরইমধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি কড়া বার্তা দিয়েছেন। ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক জায়গায় নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে স্বাভাবিক অবস্থায় ফেরে, সেজন্য দুই দেশকে ‘প্রকৃত সমস্যা’-র সমাধান করতে হবে। নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে এমনই বার্তা দিলেন এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানান, ২০২০ সালের এপ্রিল-মে থেকে পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের যে সংঘাত শুরু হয়েছে, তা নিয়েই বৈঠকে মূলত আলোচনা হয়েছে। গত বছর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গ্যাং নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তার সঙ্গে প্রথমবার আলোচনার টেবিলে বসেন:
আরও পড়ুন
গাজরের যত গুণ

গাজরের যত গুণ

আলুর পর সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজি হলো গাজর। আর হবে নাই বা কেন! কী চমৎকার নজরকাড়া রং আর জিভে লেগে থাকা স্বাদ! হাফ কাপ গাজর কুঁচিতে রয়েছে ২১০ শতাংশ ভিটামিন ‌‘এ’, ১০ শতাংশ ভিটামিন ‘কে’, ৬ শতাংশ ভিটামিন ‘সি’ ও ২ শতাংশ ক্যালসিয়াম। গাজরের বিটা ক্যারোটিন যকৃতে পৌঁছে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এছাড়াও গাজরের তেলে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬, কপার, ফলিক এসিড, থায়ামিন ও ম্যাগনেসিয়াম। গাজরে রয়েছে প্রচুর শর্করা। এটি হৃদরোগ প্রতিরোধসহ শক্তিশালী হাড় গঠন ও সুস্থ স্নায়ুতন্ত্রের কার্যপ্রণালিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ তো কেবল শুরু, গাজরের আরও সব গুণের কথা তো এখনও বলাই হয়নি! বেশ আর অপেক্ষায় রাখবো:
আরও পড়ুন
তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি ১৪.০৬ শতাংশ

তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি ১৪.০৬ শতাংশ

তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়েছে বাংলাদেশের। গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ১৪ দশমিক ০৬ শতাংশ। গত অর্থবছরের এই সময়ে রপ্তানি আয় ছিল ২৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এখন তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশ করা পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। এই পরিসংখ্যানে চলতি অর্থবছরের (২২-২৩) জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানির তথ্য রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার খাত থেকে এসেছে ১৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার। ওভেন খাত থেকে আয় হয়েছে ১৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি ১৩ দশমিক ২১ শতাংশ এবং ওভেন খাতে প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮:
আরও পড়ুন
কমলনগরে কন্যা শিশুকে রাস্তায় আছড়িয়ে হত্যা করলেন বাবা !

কমলনগরে কন্যা শিশুকে রাস্তায় আছড়িয়ে হত্যা করলেন বাবা !

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় রাস্তায় আছড়িয়ে নিজের এক বছরের শিশু কন্যা রুবেনা কে হত্যা করলেন বাবা রহিম মিঝি। আজ বৃহস্পতিবার রাত ৮টার এ নৃশংস ঘটনা ঘটে। বাবা রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন পাষন্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে নির্মমতার শিকার শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় মো. রাশেদ বিল্লাহ জানায়, রাত আটটার দিকে ওই বাবা তার এক বছর বয়সি শিশুটি রাস্তায় এনে মাথায় তুলে দুটি বাবার আছড়ায়। এতে শিশুর চিকৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে:
আরও পড়ুন
রামগতি প্রেসক্লাবের আয়োজনে গুণীজন  সংবর্ধনা

রামগতি প্রেসক্লাবের আয়োজনে গুণীজন সংবর্ধনা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অনন্য অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসেবা, বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধন সহ উন্নত রামগতি গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে, সর্বোচ্চ আশ্রয়ণ ঘর নির্মাণ ও প্রদান, টেকসই উন্নয়নে সরেজমিন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে স্মার্ট রামগতি গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীকে, সরকারী ভূমি উদ্ধার, সর্বোচ্চ আশ্রয়ণ ঘর নির্মাণ ও প্রদান, টেকসই উন্নয়নে ভূমিকার জন্য সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে,:
আরও পড়ুন
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ মার্চ সারাদিন ব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন নারী জাগরণের নেত্রী জেসমিন আক্তার। সভানেত্রী, বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
ক্ষুদা হবে নিরুদ্দেশ  শেখ হাসিনার বাংলাদেশ

ক্ষুদা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ

মোঃবদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ এ স্লোগান কে সামনে রেখে নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের গাজীর খেয়া,ভাটির টেক চৌমুহনী, ওয়াপদা বাজার ও চরদরবেশে ডিলারের মাধ্যমে ৭ নং ধর্মপুর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান ( সাবু) প্রতি কেজি ১৫ টাকা মূল্যের ৩০ কেজি চাল অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেন। অপর দিকে কবিরহাট উপজেলার ৪ নং ঘোষবাগ ইউপি চেয়ারম্যান এ. কে. এম আলাউদ্দিন ২ মার্চ সারাদিন ব্যাপী ১৫ টাকা মূল্যের ৩০ কেজি চাল হতদরিদ্র, অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বন্টন করেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.