মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ মার্চ সারাদিন ব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন নারী জাগরণের নেত্রী জেসমিন আক্তার। সভানেত্রী, বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
