নেত্রকোণার আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী- স্ত্রী নিহত, মেয়ে গুরুতর আহত
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-মদন সড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার শিশু সন্তান। নেত্রকোণার আটপাড়া উপজেলার খাজান্তি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম নান্টু নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁ গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে ও তার স্ত্রী নাইসা আক্তার। এ সময় আহত হয়েছে তাদের শিশু সন্তান। নান্টু জেলা শহরের নাগড়া এলাকায় বসবাস করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা শহরের নাগড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে আজহারুল ইসলাম নান্টু স্ত্রী নাইসা আক্তার ও শিশু সন্তানকে নিয়ে:
