শীর্ষ নিউজ

দক্ষিন অঞ্চলে কালো রঙের চালের ধান চাষ করে তাক লাগিয়েছেন কৃষক আঃ আলিম

দক্ষিন অঞ্চলে কালো রঙের চালের ধান চাষ করে তাক লাগিয়েছেন কৃষক আঃ আলিম

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বুুুুড়িরচর ইউনিয়নের কালির তবক গ্রামের কৃষক আব্দুল আলিম অভাবনীয় ব্ল্যাক রাইস (কালো রঙের চালের ধান) চাষ করে সাফল্য লাভ করেছে প্রথম শুরু করেই। মঙ্গলবার (০২মে) ক্ষেতে ধান কাটার সময় দেখা মিলে তার বাড়িসংলগ্ন নিজের জমিতে বোরো মৌসুমে ফিলিপাইন, ইন্দোনেশিয়া দেশের কালো চাল সংগ্রহ করে এবছর এক বিঘা জমিতে তিনি প্রথম চাষাবাদ করেছেন ব্ল্যাক রাইস। বিভিন্ন প্রতিকুলতার মধ্যদিয়েও দেখা মিলেছে অতুলনীয় ভালো ফলন। ভালো ফলনে বিজয়ের হাসি দেখা মিলে কৃষক আঃ মন্নান ছেলে আব্দুল আলিমের মুখে। কঠোর পরিশ্রমী কৃষক আব্দুল আলিম বলেন,সোশ্যাল মিডিয়ায় দেখে আমার আগ্রহ জাগে পরে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে বিজ সংগ্রহ করে চাষাবাদ:
আরও পড়ুন
কৃষকদের পাশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

কৃষকদের পাশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

সোলাইমান ইসলাম নিশান: মঙ্গলবার (২) মে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক নেওয়াজ এর নেতৃত্বে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ০২ নং ওয়ার্ড উত্তর বাঞ্চানগরে জনাব মোঃ মাকসুদ মিয়ার ২০ শতাংশ জমিতে ধান কেটে দিয়ে পরে মাড়ায় করে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিল লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ,আহম্মেদ সাকিব মুন্না,সাজ্জাদুল ইসলাম আসিফ,ঈশান হাসান মারুফ,আহমেদ রাফি,তাহসান আহমেদ। আরো বিভিন্ন নেতাকর্মীরা অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জমির মালিক জনাব মোঃ মাকসুদুর রহমান বলেন,কালবৈশাখী ঝড়ের কারণে তারপর নষ্ট হওয়া শুরু করেছিল এসময় দিনমজুর ভাড়া করে ফসল কাটা তার পক্ষে সম্ভব ছিল না,তাই তিনি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নেতা সেবাব নেওয়াজ:
আরও পড়ুন
রামগতিতে মাটি খেকোদের দৌরাত্ম, রাতের আধারে কেটে নিচ্ছে ফসলি জমি

রামগতিতে মাটি খেকোদের দৌরাত্ম, রাতের আধারে কেটে নিচ্ছে ফসলি জমি

মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের কৃষি জমির উর্বর মাটি কেটে নিচ্ছে একটি সিন্ডিকেট চক্র। রাতের আঁধারে ফসলি জমি ও স্থানীয় ভূলুয়া নদীর মাটি কেটে নিচ্ছে মাটিখেকো চক্রটি। এ চক্রটি প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। এতে একদিকে দিনদিন কমে যাচ্ছে ফসলি জমি। ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রামগতি উপজেলা। এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গড়ে উঠা অবৈধ ইটভাটার মালিকরা রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটা থেকে বাদ পড়েনি ভূলুয়া নদীও। নদীর মাটি নিয়ে ইট তৈরী করছে ভাটার মালিকরা। উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে:
আরও পড়ুন
কমছে শীতলক্ষ্যা নদীর কচুরিপানা

কমছে শীতলক্ষ্যা নদীর কচুরিপানা

গাজীপুর প্রতিনিধি: চীনের দুঃখ হুয়াংহু নদী তেমনিভাবে শীতলক্ষ্যা নদীর দুঃখ হয়ে দাঁড়িয়েছিল ভাসমান কচুরিপানা। তবে খুশির খবর হলো সেই কচুরিপানা কমতে শুরু করেছে। গোসিংগা খেয়া ঘাটের ইজারাদার মুসা মোড়ল জানান - ১৫ দিন আগে হঠাৎ করে নদী কচুরিপানায় ভরে যায় এতে নদীর সৌন্দর্য বিনষ্ট হয়। কচুরিপানার কারনে নদী পথে নৌযান চলাচল, খেয়া পাড়াপাড় ও নদী থেকে মৎস্য আরোহন ব্যাপকভাবে বাধা গ্রস্থ হয়। এখন জোয়ার ভাটার কারণে নদী থেকে কচুরিপানা কমতে শুরু করেছে।নদীতে জোয়ারের চেয়ে ভাটার প্রভাব বেশি হওয়ায় কচুরিপানা ভাটির দিকে নামতে শুরু করেছে। জানা যায়, ভাসমান এসব কচুরিপানার উৎস হচ্ছে এক শ্রেণীর প্রতাপশালী ব্যক্তিদের অবৈধ মাছের ঘের।আর ওইসব ঘেরের:
আরও পড়ুন
নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস নামে একটি ট্রেন সকাল ৯ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান। জাহানারা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। সালাম শেখ বলেন, হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে আমার স্ত্রী জাহানারা বেগম মঙ্গল সকালে রেল লাইনের পাশে যায়। রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন। নগরকান্দা থানার:
আরও পড়ুন
খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

খুবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খু্বি) ৬ (ছয়) অনুষদের বিভিন্ন ডিসিপ্লিনের ৬ জন শিক্ষার্থী। গতকাল সোমবার (১ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের সিএসই ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ- ৩.৯৬), জীব বিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ-৩.৭৫), সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ-৩.৮৯), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ-৩.৫০) এবং চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (সিজিপিএ-৩.৮১)। মনোনীতদের মধ্যে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: সারা দেশে স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ১৭৮ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইভজিসি)। এরমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের আটজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেছে ইউজিসি। প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (৩.৯৮), কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫), আইন অনুষদের আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ব্যাবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান:
আরও পড়ুন
খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৩ জন নিহত

খুলনা প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), চারাবট তলায় সাত্তার মোলঙ্গীর ছেলে মোস্তফা মোলঙ্গী(২২) থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মৃত দেহ উদ্ধার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোরের কেশবপুরে বুজতলা নামক:
আরও পড়ুন
ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

বাংলার প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস। এ কয়েক মাসেই সচরাচর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী আঘাত হানে। এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে • নিরাপদ আশ্রয়ে যেতে হবে • বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল) রাখবেন না • বাড়িতে থাকলেও জানালার গ্রিল থেকে দূরে থাকতে হবে • মোবাইল ফোন বন্ধ রাখুন • বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন। এ সময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না। • বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে:
আরও পড়ুন
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’!

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’!

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোচা’ ধেয়ে আসছে। আগামী ১৩ থেকে ১৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি। বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় মোচা স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার। এদিকে, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ৮ থেকে ৯ মে এর মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ মে এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ও ১১ মে পুর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.