শীর্ষ নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে যেদিন

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে যেদিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ১২ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার (৩ মে) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ১২ মে দুপুর ১২টার পর থেকে বাংলাদেশের স্থলভাগে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। ফেসবুক স্ট্যাটাসে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাসের মধ্যে পার্থক্য কমে এসেছে। এই সময়ে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা এর স্থলভাগে আঘাতের সময় প্রায় ১ দিন এগিয়ে এসেছে। তবে দুইটি মডেলের মধ্যে স্থলভাগে:
আরও পড়ুন
বরগুনা পাসপোর্ট অফিসের পরিচালককে আদালতে তলব

বরগুনা পাসপোর্ট অফিসের পরিচালককে আদালতে তলব

বরগুনা প্রতিনিধি: গ্রাহক হয়রানির অভিযোগে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম কে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব।। (২মে) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন এ আদেশ দেন। ম্যাজিস্ট্রেটের আদেশের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো মুবিন জানান , গত মঙ্গলবার মুহাম্মদ জহিরুল ইসলাম নামের একজন সেবাগ্রহীতা রগুনা পাসপোর্ট অফিসে পাসপোর্টে মোহাম্মদ জহিরুল ইসলাম এর স্থলে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এমডি জহিরুল ইসলাম সংশোধন করতে গেলে পাসপোর্ট অফিস এফিডেফিট করে নিয়ে আসার জন্য গ্রাহককে বলেন। কিন্তু আদালতের ভাষ্য অনুযায়ী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নির্দেশনাা অনুসারে তা করার প্রয়োযন নাই।আদালত বলেন নথী পর্যালোচনায় দেখা যায় মোঃ:
আরও পড়ুন
শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ব্যস্ততম সড়ক হল শ্রীপুর টু গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক। শিল্প অধ্যুষিত শ্রীপুরের প্রায় শতাধিক শিল্প কলকারখানার হাজার হাজার শ্রমিক, বিভিন্ন অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সাধারন জনগন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি বিজড়িত এই সড়কে ফখরুদ্দিন মোড়ের পশ্চিম পাশে গারোপাড়া নামক স্থানে অবৈধ স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে এই স্পিড ব্রেকার যার কারণে এর আগে ও পরে নেই কোন:
আরও পড়ুন
নেত্রকোণায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি হত্যাকান্ডের আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

নেত্রকোণায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি হত্যাকান্ডের আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তি বর্মণকে (১৬) কুপিয়ে হত্যা করেছে একই এলাকার বখাটে কাউছার মিয়া (২১)। ঘটনার পর থেকে ২৪ ঘন্টার মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিমের কাছে গ্রেফতার হন বখাটে কাউছার। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ঘটনাস্থল থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে বারহাট্টা থানার পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল প্রতিবাদের ঝড়। এর আগে মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তিকে কুপিয়ে মারাত্মক আহত করে বখাটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার:
আরও পড়ুন
বরগুনায় দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্য নিহত, আহত- ০৬

বরগুনায় দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্য নিহত, আহত- ০৬

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নির্বাচনী প্রতিহিংসার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় নিহত ইউপি সদস্যর স্ত্রীসহ উভয় পক্ষের ৬ জন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত ইউপি সদস্যদের নাম পনু মিয়া (৪৫), তিনি একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে ঠান্ডা গ্রুপের লোকজনের উপর হামলা চালায় পনু গ্রুপ। এসময় ঠান্ডা গ্রুপও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালায়। পনু গ্রুপের প্রধান সাবেক ইউপি সদস্য পনু মিয়া এলোপাতাড়ি কুপিয়ে জখম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নোমান- ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার গ্রেফতারকৃত ৩নং আসামী রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল লক্ষ্মীপুর জুডশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খুনের ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ধারায় জবানবন্দী দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দ্রগঞ্জ আমলী আদালতের বিচারক আনোয়ারুল কবীরের কাছে তিনি জবানবন্দী দেন। পরে আদালতে জবানবন্দির বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় পুলিশ সুপার জানান, যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত।:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে যুবক গ্রেপ্তার

রামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে যুবক গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণ মামলার আসামি ইব্রাহীমকে গ্রেপ্তার করছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের কাজিম উদ্দিন বেপারী বাড়িতে। সৃষ্ট ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বিউটি বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ৯(ক)ধারা মোতাবেক মামলা দায়ের করেছেন। বুধবার ৩মে রামগঞ্জ থানা পুলিশ রামগঞ্জ থানার এস আই মোঃ ময়নাল হোসেন ইছাপুর থেকে বখাটে ধর্ষক ইব্রাহীমকে আটক করে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরন করেন। স্থানীয় সূত্রে যানা যায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের কাজিমুদ্দি বেপারী বাড়ির তাজুল ইসলামের প্রতিবন্ধী মেয়ে মরিয়ম আক্তারকে একই গ্রামের তফাদার বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহীম জোরপূর্বক পরিত্যাক্ত:
আরও পড়ুন
মামুনুল হকের জামিন

মামুনুল হকের জামিন

ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় হেফাজতে ইসলামীর বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন তিনি।:
আরও পড়ুন
‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী

‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী

বিয়ে ভাঙা সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর একজন নারীকে হয়ত ‘ডিভোর্সি’ তকমার কারণে হয়রান হতে হয় সবচেয়ে বেশি। আর সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো। যেখানে দেখা গেছে, এক নারী মনের খুশিতে তা উপভোগ করছেন। এই বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফোটোশুট করিয়েছেন। হাতে ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আস্বাদ। কখনওবা একত্রে তোলা ফোটো ছিড়ে ফেলছেন। কখনও আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তার জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। নেটপাড়ার অনেকেই উৎসুক এই নারীর পরিচয় জানতে। যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে:
আরও পড়ুন
শালীকে ধর্ষণ মামলায় দুলাভাইকে গ্রেফতার করেছে র‌্যাব

শালীকে ধর্ষণ মামলায় দুলাভাইকে গ্রেফতার করেছে র‌্যাব

ফরিদপুর প্রতিনিধি: দেশব্যাপী চাঞ্চল্যকর আপন দুলাভাই কর্তৃক নাবালিকা শালীর ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনার মামলার প্রধান ও একমাত্র আসামীকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮, সিপিসি ২। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ফরিদপুর র‌্যাব জানায়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র‌্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব আরো জানায়, গত ১০ ডিসেম্বর ২২ তারিখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এক নাবালিকাকে (ভিকটিম) তার আপন দুলাভাই আসামি ইসমাইল (২৭) ভয়-ভীতি দেখিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.