সোলাইমান ইসলাম নিশান:
মঙ্গলবার (২) মে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক নেওয়াজ এর নেতৃত্বে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
০২ নং ওয়ার্ড উত্তর বাঞ্চানগরে জনাব মোঃ মাকসুদ মিয়ার ২০ শতাংশ জমিতে ধান কেটে দিয়ে পরে মাড়ায় করে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিল লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ,আহম্মেদ সাকিব মুন্না,সাজ্জাদুল ইসলাম আসিফ,ঈশান হাসান মারুফ,আহমেদ রাফি,তাহসান আহমেদ।
আরো বিভিন্ন নেতাকর্মীরা অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জমির মালিক জনাব মোঃ মাকসুদুর রহমান বলেন,কালবৈশাখী ঝড়ের কারণে তারপর নষ্ট হওয়া শুরু করেছিল এসময় দিনমজুর ভাড়া করে ফসল কাটা তার পক্ষে সম্ভব ছিল না,তাই তিনি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের
নেতা সেবাব নেওয়াজ এর কাছে বললে তিনি অর্ধশত নেতাকর্মী নিয়ে এসে ফসল কেটে দেয়।
একই এলাকার আসাদ মিয়া বলেন, মোঃ মাকসুদ মিয়া খুবই গরিব মানুষ ছাত্রলীগ ধান কেটে না দিলে মোঃ মাকসুদের সব ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
কলেজ ছাত্রলীগ নেতা আহম্মেদ সাকিব মুন্না বলেন, কেন্দ্রিয় ছাত্রলীগের আহবানে প্রতি বছরের ন্যায় এই বছরেও ধান কাটা উৎসব করা হয়, ইনশাআল্লাহ আমরা প্রতি বছর কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, ছাত্রলীগ সাধারণ মানুষের বন্ধু,সাধারণ মানুষের যেকোনো সমস্যায় ছাত্রলীগ সব সময়ে পাশে দাঁড়ায়, মোঃ মাকসুদ মিয়া সাহায্য চাইলে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে দেই,ইনশাল্লাহ কৃষকের ঘরে ধান নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো,আমাদের জন্য দোয়া করবেন।
