তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের সাফল্য
রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তজুমদ্দিন উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ )হিসেবে নির্বাচিত হয়েছে সমাজ কর্মের প্রভাষক ইসরাত জাহান। শিক্ষা সপ্তাহে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত ১১টি ইভেন্টে অংশ নিয়ে অত্র কলেজের ছাত্রীরা ৮টি ইভেন্টেই ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে। জানতে চাইলে অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন বলেন এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া। তজুমদ্দিন হোসনেয়ারা:
