নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ি ফেরার পথে ৩ এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বখাটে কর্তৃক তিন এসএসসি পরীক্ষার্থী ইটিজিংয়ের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বুধবার সকালে স্বপ্রণোদিত হয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এবং আগের দিন রাতে বিষয়টি থানাকে অবগত করেন। তিন বখাটে হলো- কেন্দুয়ার সিংহেরগাঁও (চান্দুরা) এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আরিফ (১৮)। তার সাথে আরও দুজন একই বাড়ি ও গোষ্ঠীর তরিকুল ও সারোয়ার। জানা যায়, গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীরা কেন্দুয়ার আশুজিয়া জে.এন.সি বিদ্যালয় কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে পথের মধ্যে উপজেলার বসুর বাজার থেকে আমতলা সড়কের মাঝামাঝি স্থানে:
