শীর্ষ নিউজ

আইসিটি বিভাগে চাকরি পেলেন লাইভে সনদ পোড়ানো মুক্তা

আইসিটি বিভাগে চাকরি পেলেন লাইভে সনদ পোড়ানো মুক্তা

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। চাকরি না পাওয়ার হতাশায় ফেসবুক লাইভে স্নাতকের সনদ পোড়ানো মুক্তা সুলতানা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের একটি প্রকল্পে চাকরি পেয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তা সুলতানাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার বেতন হবে ৩৫ হাজার:
আরও পড়ুন
না ফেরার দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূরনবী

না ফেরার দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূরনবী

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান। বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক চৌমুহনী সরকারি এস. এ কলেজের ভিপি। দেশের সূর্য সন্তান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা। কাদিরপুরের সূর্য সন্তান নূর নবী চেয়ারম্যান চলে গেলেন না ফেরার ফেরার দেশে। তাহার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। নোয়াখালী ( ৩) বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুর রশিদ কিরণ(এমপি) বেগমগঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত)চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে ও জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ এর জেলা প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাবের সদস্য মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির:
আরও পড়ুন
লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার(২৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন। রায় শুনে আসামি ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ৪ জন মারা গেছেন। অন্য ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন বাচ্চু (৪৩), মোস্তফা:
আরও পড়ুন
শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ৩৮ দিন বয়সের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকালে শিশুটিকে বাড়ির গরুর নাইন্দের (গরুকে ঘাস-পানি খাওয়ানোর পাত্র) পানির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। রোববার দুপুরে শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার বকপাড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে শনিবার বিকালে। এ ঘটনায় শিশুটির বাবা আলামিন হোসেন শনিবার রাতে বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় শিশুর মা তানিয়া খাতুনকে (২০) রোববার গ্রেফতার করে পুলিশ। কন্যাশিশুটি তাদের দ্বিতীয় সন্তান ছিল। তাদের প্রথম সন্তান ছেলে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে শিশুটির বাবা আলামিন বাড়ির বাইরে ছিলেন কাজে। মা তানিয়া এক প্রতিবেশীকে:
আরও পড়ুন
আইসিইউতে পিএসজির গোলরক্ষক

আইসিইউতে পিএসজির গোলরক্ষক

ঘোড়দৌড়ের সময় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিয়ো রিকো। তিনি বর্তমানে স্পেনে সেভিয়ার একটি হাসপাতালের আইসিইউতে আছেন। পিএসজির দ্বিতীয় পছন্দের এই গোলকিপারের আহতের হওয়ার খবরটি নিশ্চিত করেছে পিএসজি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, স্পেনে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় আরেকটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন রিকো। তার পর তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পিএসজি বিবৃতিতে জানায়, ‘রবিবার সের্হিয়ো রিকোর দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে।’ ২৯ বছর বয়সী রিকো দীর্ঘদিন ধারে খেলার পর পিএসজিতে যোগ দেন ২০২০ সালে। তার আগে সেভিয়া, ফুলহ্যাম, মায়োর্কায় খেলেছেন। তাছাড়া ২০১৬ সালে স্পেনের একটি:
আরও পড়ুন
মুক্তির অপেক্ষায় পূর্ণিমার যে তিন সিনেমা

মুক্তির অপেক্ষায় পূর্ণিমার যে তিন সিনেমা

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। পেশাদার ক্যারিয়ারের বাইরে তাদের ব্যক্তিগত একটি পরিচয় রয়েছে। দুজনেই খুব ভালো বন্ধু। তাই শুধু সিনেমাই নয়, এর বাইরে উপস্থাপনা কিংবা স্টেজ শো-সব জায়গায়ই তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা যায়। এ জুটি অভিনীত তিনটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটির নাম ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানের সিনেমা। পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ করেন তারা। অন্য দুটি সিনেমার নাম হচ্ছে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দুটি সিনেমাই পরিচালনা করছেন নইম ইমতিয়াজ নেয়ামুল। এর মধ্যে ‘গাঙচিল’ নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। সিনেমাটির কাজ প্রায় শেষ। এাদিকে‘জ্যাম’ প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা:
আরও পড়ুন
নির্বাচনে গণতন্ত্র জয় পেয়েছে : এরদোয়ান

নির্বাচনে গণতন্ত্র জয় পেয়েছে : এরদোয়ান

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে নিজের এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেন এরদোয়ান। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, এই নির্বাচনে তুর্কি জয় পেয়েছে, আমাদের গণতন্ত্র জয় পেয়েছে। সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান ঐক্যের ওপর জোর দিয়েছিলেন। তিনি ঘোষণা করেন যে, রোববারের রান অফ ভোটের প্রকৃত বিজয়ীরা ৮৫ মিলিয়ন তুর্কি নাগরিক এবং তুর্কি গণতন্ত্র। সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আমরাই:
আরও পড়ুন
দিনে গরম বাড়বে, আবহাওয়া থাকবে শুষ্ক

দিনে গরম বাড়বে, আবহাওয়া থাকবে শুষ্ক

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আপাতত দেশের দু’এক জায়গা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। আজ সোমবার (২৯ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তিনি আরও জানান, আগামী তিন:
আরও পড়ুন
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদক রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) প্রথম শিপ্টের পরীক্ষা শুরু হয়। যা চলে সকাল১০ টা পর্যন্ত। বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের প্রথম শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবেন। এছাড়া, চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।:
আরও পড়ুন
টানা তৃতীয়বার  ক্ষমতায় এরদোয়ান

টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান

তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোঠে জিতে গেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম দফা তিনি এগিয়ে ছিলেন ভোটেও । বিভিন্ন বিদেশি পরিসংখ্যান ও সমীক্ষাকে ভুল প্রমাণ করে তিনি আবারও তুরস্কের মসনদে আসীন হয়েছেন। এ বিষয়ে এরদোয়ানের দল এক পার্টির মুখপাত্র জানায়, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি জনগণের দৃঢ় সমর্থন আছে।’ দেশটির বিরোধী দল গুলোর গণমাধ্যম আনকা নিউজ এজন্সিও জানিয়েছে যে এরদোয়ান বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট হয়েছেন তিনি। অন্যদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে যে এরদোয়ান ৫২.২১ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৭৯ শতাংশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.